ঢাকা , শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পাঁচ দাবিতে জামায়াতসহ ৮ সমমনা দলের পদযাত্রা

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০১:১৩:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
  • / ৭৪৩ বার পঠিত

জুলাই সনদের বাস্তবায়ন ও নভেম্বরে গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবিতে রাজধানীর পল্টন এলাকা পরিণত হয়েছে বিক্ষোভমুখর জনসমুদ্রে।

আজ বৃহস্পতিবার (০৬ নভেম্বর) সকাল থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা দক্ষিণ শাখার হাজারো নেতা-কর্মী মিছিল নিয়ে পল্টনের দিকে অগ্রসর হন। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারির পর এই গণভোটের দাবিতেই মিছিলটি অনুষ্ঠিত হচ্ছে।

পদযাত্রার শুরুতে প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘আপনি ঐকমত্য কমিশনের প্রধান, আপনি সরকার প্রধান। আপনি এক্ষুনি জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি করুন। যদি আপনি না করেন, আপনি যে সম্মান অর্জন করেছেন, আপনার মর্যাদা আপনি নষ্ট করবেন।’

এর আগে, গতকাল বুধবার (০৫ নভেম্বর) সংবাদ সম্মেলনে জামায়াত জানায়, তাদের এ কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করা হবে এবং স্মারকলিপিতে অন্তর্বর্তী সরকারের কাছে রাজনৈতিক সংস্কার, ন্যায্য নির্বাচন ব্যবস্থা ও গণতন্ত্র পুনরুদ্ধারের দাবি জানানো হবে।

তার আগে সোমবার (০৩ নভেম্বর) বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দেশে রাজনৈতিক স্থিতিশীলতা ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন জরুরি বলে জানায় ইসলামী দলগুলোর নেতারা।

পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে-

  1. জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি
  2. নভেম্বরে গণভোট
  3. অন্তর্বর্তী সরকারের মেয়াদে রাজনৈতিক হয়রানি ও গ্রেপ্তার বন্ধ
  4. নির্বাচনে সব দলের সমান সুযোগ
  5. ধর্মীয় স্বাধীনতা ও রাজনৈতিক সংগঠনের কার্যক্রমে বাধাহীনতা নিশ্চিত করা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে এই পদযাত্রায় আছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি)।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

পাঁচ দাবিতে জামায়াতসহ ৮ সমমনা দলের পদযাত্রা

আপডেটঃ ০১:১৩:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫