ঢাকা , বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

১৭ নভেম্বর অবশ্যই শেখ হাসিনাসহ অভিযুক্তদের রায় ঘোষণা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০৬:৪৭:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
  • / ৭৩৯ বার পঠিত

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘১৭ তারিখেই মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার রায় ঘোষণা করা হবে, এটা কনফার্ম। এটা আদালত থেকে জানিয়ে দিয়েছে। এটার জন্য আইনশৃঙ্খলা বাহিনী যা যা প্রস্তুতি নেওয়ার, নিয়েছে। এ ক্ষেত্রে কোনো ধরনের আশঙ্কা নেই। সবকিছু ভালোভাবে হয়ে যাবে এবং আমরা যার যার দায়িত্ব ভালোভাবে পালন করব। কোনো ধরনের বিশৃঙ্খলা হবে না। এখানে কোনো চ্যালেঞ্জ নেই।’

আজ শনিবার (১৫ নভেম্বর) দুপুর আড়াইটায় পটুয়াখালী সার্কিট হাউস প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারির শুরুর দিকে রোজার আগে অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন অবশ্যই এর তারিখ ঘোষণা করবেন। এ-উপলক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসন প্রস্তুত রয়েছে। জনগণ, রাজনৈতিক দলগুলো নির্বাচনমুখী। তারা প্রার্থী ঘোষণা করেছে।

তিনি বলেন, নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদ নির্বাচনের তফসীল ঘোষণার পর লটারীর মাধ্যমে প্রশাসনের রদবদল করা হবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনের আগে ৫ দিন, নির্বাচনের দিন এবং পরে ৩ দিন বিশেষ অভিযান পরিচালনা করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নির্বাচন উপলক্ষে ১ লাখ সেনাবাহিনী সদস্য, ১ লাখ ৫০ হাজার পুলিশ, ৩৫ হাজর বিজিবি, ৫ হাজার নৌবাহিনী, ৪ হাজার কোস্ট গার্ড , ৮ হাজার র‍্যাব এবং সাড়ে ৫ লাখ আনসার সদস্য দায়িত্ব পালন করবেন।

এর আগে, তিনি পটুয়াখালী কোস্টগার্ড বেইজ অগ্রযাত্রা এবং পটুয়াখালী জেলা পুলিশ লাইনস পরিদর্শন করেন। পরে তিনি কুয়াকাটার উদ্দেশ্যে পটুয়াখালী ত্যাগ করেন। সেখানে তিনি কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ, নৌ পুলিশ ক্যাম্প পরিদর্শন করবেন।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

১৭ নভেম্বর অবশ্যই শেখ হাসিনাসহ অভিযুক্তদের রায় ঘোষণা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেটঃ ০৬:৪৭:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫