ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

৩৬ ঘণ্টার অবরোধ দিলো জামায়াত

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০২:১৯:১০ অপরাহ্ন, সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩
  • / ১০২২ বার পঠিত

আগামী ১২ ডিসেম্বর থেকে আবারও টানা ৩৬ ঘণ্টার অবরোধ ডেকেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।মঙ্গলবার (১২ ডিসেম্বর) ভোর ৬টা থেকে ১৩ ডিসেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে দলটি ।

রোববার (১০ ডিসেম্বর) বিকেলে এ কর্মসূচি ঘোষণা করেন দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম।

দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি এটিএম মাছুম আরও বলেন, জামায়াতের নিবন্ধন সংক্রান্ত মামলায় ন্যায়ভ্রষ্ট আদেশ ও ফরমায়েশি একতরফা তফসিল ঘোষণার প্রতিবাদে এবং সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার গঠন, আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ  ও ওলামা-মাশায়েখের মুক্তি, আটক নেতাকর্মীদের মিথ্যা মামলা প্রত্যাহার এবং দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসার দাবিতে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সারাদেশে এই ৩৬ ঘণ্টা অবরোধ কর্মসূচি ঘোষণা করছি। ঘোষিত কর্মসূচি শান্তিপূর্ণভাবে সফল করে আন্দোলনকে চূড়ান্ত লক্ষ্যে নিয়ে যাওয়ার জন্য আমি জামায়াতে ইসলামীর সর্বস্তরের নেতাকর্মী এবং সংগ্রামী দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি।

বিবৃতিতে তিনি আরও বলেন, আন্তর্জাতিক মানবাধিকার দিবসে সরকারপন্থি পুলিশের মানবাধিকার লঙ্ঘনের নিন্দা জানানোর ভাষা আমাদের জানা নেই। আমরা পুলিশের মানবাধিকার পরিপন্থি কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সঙ্গে গ্রেফতারকৃত সব নেতাকর্মীর মুক্তি দাবি করছি।

এর আগে একই সময়ে ৩৬ ঘণ্টা অবরোধ ঘোষণা করেছে বিএনপি এবং এলডিপি।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

৩৬ ঘণ্টার অবরোধ দিলো জামায়াত

আপডেটঃ ০২:১৯:১০ অপরাহ্ন, সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩