ঢাকা , সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

গাজায় ৩০০ ফিলিস্তিনি নিহত ২৪ ঘণ্টায়

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০৩:৪৫:২৩ অপরাহ্ন, সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩
  • / ১০৮৭ বার পঠিত

অবরুদ্ধ গাজা উপত্যকায় গত ২৪ ঘণ্টায় প্রায় ৩০০ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। এতে করে নিহতের সংখ্যা ১৮ হাজার ছাড়িয়ে গেছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর দিয়েছে।

রোববার অবরুদ্ধ গাজায় ইসরাইলি অভিযান অব্যাহত ছিল। উত্তর গাজাসহ যেখানে পুরো এলাকাগুলো বিমান হামলায় সমতল হয়ে গেছে। যেখানে ছয় সপ্তাহেরও বেশি সময় ধরে স্থল অভিযান চালানো ইসরাইলি সেনারা হামাস যোদ্ধাদের কাছ থেকে প্রবল প্রতিরোধের মুখোমুখি হচ্ছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা টেলিফোনে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, গাজায় গত ২৪ ঘণ্টায় ২৯৭ জন নিহত এবং ৫৫০ জনের বেশি আহত হয়েছেন। গত দুই মাসে মৃতের সংখ্যা ১৮ হাজার ছাড়িয়ে গেছে; তাদের অধিকাংশ নারী ও শিশু।

এদিকে গাজায় অব্যাহত হামলাকে কেন্দ্র করে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও ফিলিস্তিনি সশস্ত্র প্রতিরোধী গোষ্ঠী হামাস একে অপরকে হুমকি দিয়েছেন। অপরদিকে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক ফোনালাপে ইসরাইলি আগ্রাসনের তীব্র নিন্দা জানান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

তিনি বলেন, রাশিয়া সন্ত্রাসবাদের নিন্দা জানায় কিন্তু গাজায় যে মানবিক বিপর্যয় তা মেনে নিতে পারে না।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

গাজায় ৩০০ ফিলিস্তিনি নিহত ২৪ ঘণ্টায়

আপডেটঃ ০৩:৪৫:২৩ অপরাহ্ন, সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩