ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশবন্ধু পলিমার লিমিটেড মূলধন বাড়াতে ইজিএম করবে

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০৬:২০:৪৭ অপরাহ্ন, সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩
  • / ১০৩১ বার পঠিত

প্রকৌশল খাতের কোম্পানি দেশবন্ধু পলিমার লিমিটেড নিজ গ্রুপের তিনটি কোম্পানি একীভূত ও অনুমোদিত মূলধন বাড়ানোর লক্ষ্যে বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করেছে। আগামী ৩০ জানুয়ারি দুপুর ১২টায় ডিজিটাল প্লাটফর্মে ইজিএম অনুষ্ঠিত হবে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১ জানুয়ারি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

দেশবন্ধু সুগার মিলস, দেশবন্ধু ফুড অ্যান্ড বেভারেজ ও দেশবন্ধু প্যাকেজিং লিমিটেডের একীভূত হওয়ার বিষয়ে শেয়ারহোল্ডারদের সম্মতি নেয়া হবে। কোম্পানিগুলোর শেয়ার অধিগ্রহণের মাধ্যমে একীভূত হবে দেশবন্ধু পলিমার। একই সঙ্গে কোম্পানিটি ৩০০ কোটি থেকে ১ হাজার ১০০ কোটি টাকা অনুমোদিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। সে বিষয়েও শেয়ারহোল্ডারদের অনুমোদন নেয়া হবে।

চলতি ২০২৩-২৪ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৯ পয়সা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ৮ পয়সা। গত ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৯ টাকা ২৯ পয়সায়। ৩০ জুন সমাপ্ত ২০২৩ হিসাব বছরের জন্য বিনিয়োগকারীদের ২ দশমিক ৫ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার ঘোষণা দিয়েছে দেশবন্ধু পলিমার।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

দেশবন্ধু পলিমার লিমিটেড মূলধন বাড়াতে ইজিএম করবে

আপডেটঃ ০৬:২০:৪৭ অপরাহ্ন, সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩