ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ জাপানকে হারাল ২৩২ বল হাতে রেখেই

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০৭:০৪:৪৬ অপরাহ্ন, সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩
  • / ৯৮৯ বার পঠিত

আজ দুবাইয়ে জাপানের অনূর্ধ্ব-১৯ দলের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ম্যাচে অনুমিতভাবেই জিতেছে বাংলাদেশ। জাপানি যুবাদের ৯৯ রানে অলআউট করে সেই রান ২৩২ বল ও ৯ উইকেট হাতে রেখেই পেরিয়েছে বাংলাদেশ। ‘বি’ গ্রুপে টানা দুই ম্যাচ জিতল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯। দিনের অন্য ম্যাচে শ্রীলঙ্কা সংযুক্ত আরব আমিরাতকে হারালেই বাংলাদেশ ও শ্রীলঙ্কা উঠে যাবে শেষ চারে। তবে ওই ম্যাচে আমিরাত জিতে গেলে ১৩ ডিসেম্বর বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচটি কার্যত কোয়ার্টার ফাইনাল হয়ে যাবে।

টস জিতে ফিল্ডিং নিয়ে ২৩ রানেই জাপানের প্রথম ২ উইকেট তুলে নেন বাংলাদেশের বোলাররা। এরপর নিহার পারমার কাজুমা কাতো-স্টাফোর্ড ৩১ রানের জুটি গড়েন। এরপর চার ওভারের মধ্যে ৪ রান দিয়ে জাপানের ৪ উইকেট তুলে নেন বাংলাদেশের বোলাররা। মুহূর্তেই ৫৪/২ থেকে ৫৮/৬ হয়ে জাপানের রানটাকে এরপর ৭৯ পর্যন্ত নিয়ে যান হুগো কেলি ও কিফার লেকের সপ্তম উইকেট জুটি। সেখানে থেকে ৪৮তম ওভারের প্রথম বলে জাপান যখন অলআউট হলো তখন জাপানের রান ৯৯।

বাংলাদেশের যুবা বোলাররা ‘দশে’ মিলেই থামিয়েছেন জাপানকে। সাতজন বল করেছেন, উইকেট পেয়েছেন সাতজনই। সর্বোচ্চ দুটি করে উইকেট নিয়েছেন দুই স্পিনার মাহফুজুর রহমান রাব্বি ও আরিফুল ইসলাম। বাঁহাতি স্পিনার মাহফুজুর ৮.১ ওভারে ৯ রান খরচায় পেয়েছেন উইকেট দুটি।

রান তাড়ায় আশিকুর রহমান ও জিশান আলমের উদ্বোধনী জুটি ৭.৫ ওভারেই দলকে ৭১ রান এনে দেন। জিশান ১৬ বলে ২৯ রান করে আউট হওয়ার পর মোহাম্মদ রিজওয়ানকে (৭ বলে ১০) নিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন আশিকুর। আগের ম্যাচে আমিরাতের বিপক্ষে ৭১ রান করা এই উইকেটকিপার–ব্যাটসম্যান আজ করেছেন ৪৫ বলে ৫৫ রান।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

বাংলাদেশ জাপানকে হারাল ২৩২ বল হাতে রেখেই

আপডেটঃ ০৭:০৪:৪৬ অপরাহ্ন, সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩