ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

গাজায় স্থায়ীভাবে থাকবে না ইসরায়েলি বাহিনী: প্রতিরক্ষামন্ত্রী

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০৩:৫৭:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩
  • / ৯৭৫ বার পঠিত

ইসরাইলি বাহিনীর স্থায়ীভাবে ফিলিস্তিনের গাজা উপত্যকায় থেকে যাওয়ার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট। ইসরায়েলি বাহিনী চলে আসার পর গাজা নিয়ন্ত্রণ কার হাতে যাবে, তা নিয়ে আলোচনার পথ উন্মুক্ত রয়েছে। তবে গাজার নিয়ন্ত্রণকারীরা ইসরায়েলের প্রতি বিরূপ মনোভাবের হবে না।

ইসরাইলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলকে এসব কথা বলেছেন ইয়োভ গ্যালান্ট। তিনি আরও বলেন, গাজায় কয়েক শ হামাস সদস্য আত্মসমর্পণ করেছেন কিংবা গ্রেপ্তার হয়েছেন। তাঁদের মধ্যে গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলার সঙ্গে জড়িত হামাস সদস্যরাও আছেন।

ইয়োভ গ্যালান্ট আরও বলেন, জাবালিয়া ও শেজাইয়াতে হামাসের শেষ শক্ত ঘাঁটি ঘেরাও করা হয়েছে। এসব ঘাঁটিকে অপরাজেয় মনে করা হতো। বছরের পর বছর ধরে এসব ঘাঁটিকে লড়াইয়ের জন্য প্রস্তুত করা হয়েছে। শিগগিরই এসব ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হবে।হামাসের সদস্যদের সতর্ক করে ইয়োভ গ্যালান্ট বলেন, যাঁরা আত্মসমর্পণ করবেন, তাঁদের সঙ্গে একধরনের আচরণ করা হবে। আর যাঁরা তা করবেন না, তাঁদের সঙ্গে ভিন্ন আচরণ করবে ইসরায়েল।

গত ৭ অক্টোবর হামাসের আকস্মিক আন্তঃসীমান্ত হামলার পর থেকে গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। তাদের হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। ১৮ হাজারের বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এর ৭০ শতাংশই নারী ও শিশু।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

গাজায় স্থায়ীভাবে থাকবে না ইসরায়েলি বাহিনী: প্রতিরক্ষামন্ত্রী

আপডেটঃ ০৩:৫৭:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩