ঢাকা , সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ধানমন্ডিতে বাসে আগুন আতঙ্কে জনগন

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ১১:৩৫:২০ পূর্বাহ্ন, বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩
  • / ৯৮৩ বার পঠিত

আজ বুধবার সকালে রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরে রজনীগন্ধা পরিবহণের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নির্বাপণ করেছে।

আজ বুধবার (১৩ ডিসেম্বর) সকাল সোয়া ৯টার দিকে এ ঘটনা ঘটে।

বাসে আগুন দেওয়ার কারনে রাজধানীর মানুষ জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে।

এ বিষয়ে ফায়ার সার্ভিসের কর্তব্যরত এক কর্মকর্তা জানান, সকাল সোয়া ৯টার দিকে ধানমন্ডি ২৭ নম্বরে রজনীগন্ধা পরিবহণের একটি বাসে আগুন দেওয়ার সংবাদ পাই আমরা। পরে আমাদের দুটি ইউনিট গিয়ে আগুন নির্বাপণ করে।

প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, বিএনপির,জামাত এবং এলডিপি ডাকা টানা ৩৬ ঘণ্টা অবরোধের দ্বিতীয় দিন বুধবার, যা শেষ হবে সন্ধ্যা ৬টায়।

অবরোধের সমর্থনে বিএনপি এবং জামাতের নেতাকর্মীরা রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছেন।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

ধানমন্ডিতে বাসে আগুন আতঙ্কে জনগন

আপডেটঃ ১১:৩৫:২০ পূর্বাহ্ন, বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩