ঢাকা , সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জানা গেল পপির স্বামী-সন্তানের পরিচয়

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০৫:৫২:১১ অপরাহ্ন, বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩
  • / ১০৪৬ বার পঠিত

একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা সাদিকা পারভিন পপি। হঠাৎ করেই নিজেকে আড়াল করে নেন এই অভিনেত্রী। শোনা যাচ্ছিল বিয়ের গুঞ্জন সত্যি। তবে এবার সেই গুঞ্জন সত্যি হলো।

হঠাৎ করে নায়িকার আড়ালে যাওয়ার রহস্য খুঁজতে বেরিয়ে আসে তার গোপন সংসার ও সন্তান জন্মের খবর।রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ২০২১ সালের অক্টোবরে পুত্রসন্তানের জন্ম দেন পপি। তার বিয়ের খবর ও সন্তান জন্মের খবর গণমাধ্যমে প্রকাশ্যে আসে।তবে তার স্বামী ও সন্তান নিয়ে নানা প্রশ্ন চারদিকে ঘুরে বেড়াচ্ছিল।

পপির পারিবারিক সূত্রে জানা গেছে, পপি তার সন্তানের নাম রেখেছেন আয়াত ও তার বয়স দুই বছর।।আর পপির স্বামীর নাম আদনান উদ্দিন কামাল। তিনি জান্নাত গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর। তার রয়েছে জাহাজের ব্যবসা। তিনি লালবাগ কাজী রিয়াজ উদ্দিন রোডের বাসিন্দা।

এর আগে উত্তরায় বসবাস শুরু করলেও অনেকেই সে ঠিকানা জেনে গেলে দ্রুত ঠিকানা বদল করে ।বর্তমানে স্বামী-সন্তান নিয়ে ধানমন্ডিতে বসবাস করছেন পপি। এটি পপির প্রথম বিয়ে হলেও তার স্বামীর দ্বিতীয় বিয়ে। আদনানের প্রথম সংসারে এক পুত্রসন্তান রয়েছে বলে জানা গেছে। এমনকি আদনান কামালের ফেসবুকেও সন্তানকে নিয়ে ছবি পাওয়া গেছে।

প্রসঙ্গত, পপির আড়াল থাকার কারণে আটকে আছে কয়েকটি সিনেমা। তার মধ্যে রয়েছে, আরিফুর জামান আরিফের ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ ও রাজু আলীম ও মাসুমা তানি পরিচালিত ‘ভালোবাসার প্রজাপতি’ সিনেমা দুটি। মুক্তির অপেক্ষায় আছে সাদেক সিদ্দিকী পরিচালিত ‘ডাইরেক্ট অ্যাটাক’ সিনেমাটি।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

জানা গেল পপির স্বামী-সন্তানের পরিচয়

আপডেটঃ ০৫:৫২:১১ অপরাহ্ন, বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩