দুই কোম্পানি ও এক ফান্ডের দর বাড়ছে কোন কারণ ছাড়াই
- আপডেটঃ ০৬:২৩:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩
- / ১০৮৩ বার পঠিত
স্ট্যান্ডার্ড সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, অলিম্পিক অ্যাকসেসরিজ লিমিটেড ও প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের দর ও লেনদেন অস্বাভাবিক বেড়েছে। এর পেছনে কোনো ধরনের মূল্যসংবেদনশীল তথ্য নেই বলে।জানিয়েছে ডিএসইকে কোম্পানিটি।
অলিম্পিক অ্যাকসেসরিজ: গত ৩০ নভেম্বর কোম্পানিটির শেয়ারদর ছিল ১১ টাকা ৫০ পয়সা। এর পর থেকে কোম্পানিটির শেয়ারদর ঊর্ধ্বমুখী। সর্বশেষ গতকাল কোম্পানিটির শেয়ারদর দাঁড়িয়েছে ১৭ টাকা ৮০ পয়সায়। সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২৩ হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২ টাকা ৩৩ পয়সা।।
স্ট্যান্ডার্ড সিরামিক ইন্ডাস্ট্রিজ: গত ২৮ নভেম্বর কোম্পানিটির শেয়ারদর ছিল ১০৮ টাকা ৭০ পয়সা। এর পর থেকে কোম্পানিটির শেয়ারদর ঊর্ধ্বমুখী। সর্বশেষ গতকাল কোম্পানিটির শেয়ারদর দাঁড়িয়েছে ১৭৭ টাকা ১০ পয়সায়।
সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২৩ হিসাব বছরে শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১৯ টাকা ৩ পয়সা প্রাইম ফাইন্যান্স মিউচুয়াল ফান্ড: গত ২৬ নভেম্বর প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ইউনিটদর ছিল ১৪ টাকা ৫০ পয়সা। এর পর থেকে ফান্ডটির ইউনিটদর ঊর্ধ্বমুখী। সর্বশেষ গতকাল কোম্পানিটির ইউনিটদর দাঁড়িয়েছে ২১ টাকায়। সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চলতি ২০২৩ হিসাব বছরের তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) ফান্ডটির ইউনিটপ্রতি আয় (ইপিইউ) হয়েছে ৩১ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১৯ পয়সা।










