ঢাকা , সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সেনা মোতায়েনের অনুরোধ নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে সিইসি

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ১২:৪৫:০৬ অপরাহ্ন, রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩
  • / ১১২১ বার পঠিত

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রবিবার সকাল ১০টা ৫০ মিনিটে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। বৈঠকে সংসদ নির্বাচনে সেনা মোতায়েনের বিষয়ে আলোচনা হতে পারে।

ইসি সূত্র জানিয়েছে, সাক্ষাতের জন্য সিইসিকে বেলা ১১টায় সময় দিয়েছেন রাষ্ট্রপতি।সে অনুযায়ী, ইসি সচিব মো. জাহাংগীর আলমকে সঙ্গে নিয়ে বঙ্গভবনে গেছেন সিইসি।

ভোটের মাঠে সেনাবাহিনীর দায়িত্ব পালনসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। সাক্ষাতের পর রাষ্ট্রপতির নির্দেশনা অনুযায়ী নির্বাচন কমিশন পরবর্তী ব্যবস্থা নেবে।

১১ ডিসেম্বর সিইসি ও নির্বাচন কমিশনারদের সঙ্গে সশস্ত্র বাহিনী বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের বৈঠক হয়। ওই বৈঠকের পর সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার জানিয়েছিলেন, সেনা মোতায়েনের জন্য রাষ্ট্রপতিকে অনুরোধ করবে কমিশন। রাষ্ট্রপতি অনুমতি দিলে আগামী ২৯ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি পর্যন্ত ১৩ দিনের জন্য তারা ভোটের দায়িত্ব পালন করবেন।

নির্বাচন কমিশন সূত্রে, সেনাসদস্যরা নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবেন। সম্প্রতি নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেছেন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল ওয়াকের-উজ-জামান।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

সেনা মোতায়েনের অনুরোধ নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে সিইসি

আপডেটঃ ১২:৪৫:০৬ অপরাহ্ন, রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩