ঢাকা , সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

গ্যাসের চুলা বিস্ফোরণ একই পরিবারের ৪ জন দগ্ধ

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০১:২০:০৫ অপরাহ্ন, রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩
  • / ৯৮৮ বার পঠিত

নারায়ণগঞ্জের ফতুল্লার খিল মার্কেট এলাকায় একটি ভবনে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। শনিবার রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। দগ্ধরা হলেন- সুলতান মিয়া, তাঁর স্ত্রী সাহিদা আক্তার, ছেলে নবী হোসেন ও আলী মিয়া।

প্রত্যক্ষদর্শী সূত্রে, কাশিপুর খিল মার্কেট এলাকার তিনতলা ভবনটির দ্বিতীয় তলার ফ্ল্যাটে পরিবার নিয়ে ভাড়া থাকেন সুলতান মিয়া। গ্রামের বাড়িতে বেড়ানো শেষে গতকাল রাতে ওই ফ্ল্যাটে আসেন পরিবারের সবাই। গতকাল দিবাগত রাত একটার দিকে রান্না ঘরের চুলা জ্বালাতে গেলে সেখানে বিকট শব্দে বিস্ফোরণ হয়। বিস্ফোরণে ঘরের দরজা ও জানালা উড়ে যায়, আগুনে পুড়ে যায় ঘরের আসবাবপত্র। দগ্ধ হন সুলতান মিয়া, তাঁর স্ত্রী ও দুই ছেলে। এ সময় আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাঁদের চিৎকার শুনে লোকজন এগিয়ে এসে তাঁদের উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে  নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নারায়ণগঞ্জ কার্যালয়ের উপসহকারী পরিচালক, রান্নাঘরে জমে থাকা গ্যাস থেকে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ওই বাড়ির চারজন দগ্ধ হয়েছেন। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যাওয়ার আগেই আশপাশের লোকজন দগ্ধদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান বলে জানান তিনি।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

গ্যাসের চুলা বিস্ফোরণ একই পরিবারের ৪ জন দগ্ধ

আপডেটঃ ০১:২০:০৫ অপরাহ্ন, রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩