ঢাকা , সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

লিবিয়া উপকূলে নৌকাডুবিতে মৃত্যু ৬১ অভিবাসনপ্রত্যাশীর

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০১:৪৯:২২ অপরাহ্ন, রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩
  • / ৯৯৩ বার পঠিত

লিবিয়া উপকূলে নৌকাডুবিতে নারী–শিশুসহ অন্তত ৬১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। আন্তর্জাতিক অভিবাসনবিষয়ক সংস্থা (আইওএম) আজ রোববার এ কথা জানিয়েছে।

জীবিতদের বরাত দিয়ে গতকাল শনিবার জাতিসংঘের সংস্থাটি জানিয়েছে, ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশের জন্য জাহাজটি লিবিয়ার জুওয়ারা শহর থেকে রওনা হয়। উচ্চ ঢেউয়ে নৌকাটি ডুবে যায় এবং শিশুসহ ৬১ জন অভিবাসী নিখোঁজ হন।তাদের মৃত বলে ধারণা করা হচ্ছে।

লিবিয়ার উত্তর-পশ্চিম উপকূলের জুওয়ারা থেকে ছেড়ে যাওয়ার পর নৌকাটি দুর্ঘটনায় পড়ে। পরে ২৫ জনের মতো অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করা হয়। তাঁদের লিবিয়ার আটককেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে।

উন্নত জীবনের আশায় প্রতিবছর বহু মানুষ ঝুঁকিপূর্ণ সাগরপথ পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার চেষ্টা করেন। ইতালি হয়ে ইউরোপে যাওয়ার জন্য লিবিয়া ও তিউনিসিয়ার বন্দরগুলো সবচেয়ে বেশি ব্যবহার করেন অভিবাসনপ্রত্যাশীরা।

আইওএম জানিয়েছে, যে নৌকা দুর্ঘটনার শিকার হয়েছে, তার বেশির ভাগ মানুষই ছিলেন নাইজেরিয়া, গাম্বিয়াসহ আফ্রিকার অন্যান্য দেশের নাগরিক।

বিবিসির খবরে বলা হয়েছে, ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশের চেষ্টা করা অভিবাসীদের জন্য লিবিয়া অন্যতম প্রধান প্রস্থানকেন্দ্র। আইওএম-এর হিসাব অনুযায়ী, শুধু এ বছরই দুই হাজার ২০০ জনেরও বেশি মানুষ সাগর পারাপারের চেষ্টা করতে গিয়ে পানিতে ডুবে মারা গেছেন।

চলতি বছরের ১৪ জুন লিবিয়ার আদ্রিয়ানা থেকে ইতালি যাওয়ার পথে মাছ ধরার একটি নৌকা দক্ষিণ-পশ্চিম গ্রিসের আন্তর্জাতিক জলসীমায় ডুবে যায়। নৌকাটিতে ৭৫০ অভিবাসনপ্রত্যাশী ছিলেন।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

লিবিয়া উপকূলে নৌকাডুবিতে মৃত্যু ৬১ অভিবাসনপ্রত্যাশীর

আপডেটঃ ০১:৪৯:২২ অপরাহ্ন, রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩