১৪০ জনেকে চাকরির সুযোগ তিতাস গ্যাসে
- আপডেটঃ ০৪:০৩:১৩ অপরাহ্ন, রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩
- / ১১৬৭ বার পঠিত
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (টিজিটিডিসিএল) একাধিক পদে জনবল নিয়োগের আবেদন শেষ হবে আগামী বুধবার। এই প্রতিষ্ঠানে বিভন্ন ক্যাটাগরির পদে ১৪০ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
১. পদের নাম: সহকারী ব্যবস্থাপক (হিসাব)
পদসংখ্যা: ১১
যোগ্যতা: বাণিজ্যিক বিষয়ে প্রথম শ্রেণিতে স্নাতকোত্তর অথবা দ্বিতীয় শ্রেণিতে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তরসহ সম্মানে দ্বিতীয় শ্রেণি/সিএ অথবা আইসিএমএ (ইন্টারমিডিয়েট)/এমবিএ ডিগ্রি।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)
২. পদের নাম: সহকারী কর্মকর্তা (হিসাব)
পদসংখ্যা: ৮
যোগ্যতা: বাণিজ্যিক বিষয়ে স্নাতকোত্তর অথবা সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতাসহ বিকম ডিগ্রি।
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)
৩. পদের নাম: সহকারী কর্মকর্তা (সাধারণ)
পদসংখ্যা: ১৯
যোগ্যতা: স্নাতকোত্তর অথবা প্রশাসনিক ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতাসহ স্নাতক ডিগ্রি।
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)
৪. পদের নাম: সহকারী প্রকৌশলী
পদসংখ্যা: ৪০
বিভাগ ও পদ: ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (৬); কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (৮); সিভিল ইঞ্জিনিয়ারিং (৬); কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং (৮) ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (১২)
যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অথবা পাঁচ বছরের অভিজ্ঞতাসহ সংশ্লিষ্ট বিষয়ে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং। কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ/শ্রেণি/সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য নয়।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)
৫. পদের নাম: উপসহকারী প্রকৌশলী
পদসংখ্যা: ১৬
বিভাগ ও পদ: সিভিল (৩), মেকানিক্যাল (৫), ইলেকট্রিক্যাল (৩), কম্পিউটার (৪) ও আর্কিটেকচার (১)।
যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে চার বছর মেয়াদি ডিপ্লোমা-ইন ইঞ্জিনিয়ারিং। কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ/শ্রেণি/সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য নয়।
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)
৬. পদের নাম: সহকারী ব্যবস্থাপক (কারিগরি)
পদসংখ্যা: ১৪
যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে প্রথম শ্রেণিতে এমএসসি ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণিতে এমএসসি ডিগ্রিসহ বিএসসি (সম্মান) দ্বিতীয় শ্রেণি। কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ/শ্রেণি/সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য নয়।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)
৭. পদের নাম: সহকারী কারিগরি কর্মকর্তা
পদসংখ্যা: ৩২
যোগ্যতা: এমএসসি ডিগ্রি অথবা সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতাসহ বিএসসি ডিগ্রি। কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ/শ্রেণি/সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য নয়।
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)
আগ্রহী প্রার্থীদের টেলিটকের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদনের শেষ সময়: ২০ ডিসেম্বর ২০২৩, বিকাল পাঁচটা পর্যন্ত।










