ঢাকা , মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্ঘটনার কবলে মার্কিন প্রেসিডেন্টের গাড়িবহর

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ১২:০৫:৩১ অপরাহ্ন, সোমবার, ১৮ ডিসেম্বর ২০২৩
  • / ১০৮২ বার পঠিত

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের গাড়িবহর দুর্ঘটনার শিকার হয়েছে। স্থানীয় সময় রোববার (১৭ ডিসেম্বর) রাতে অন্য একটি গাড়ির সঙ্গে বাইডেনের গাড়ির সংর্ঘষ হয়।

যুক্তরাষ্ট্রের ডেলাওয়্যারে নিজের প্রচারণা সদর দপ্তর থেকে বেরিয়ে যাওয়ার সময় একটি গাড়ি মার্কিন ডেমোক্র্যাটিক এই প্রেসিডেন্টের গাড়ি বহরকে ধাক্কা দেয়।তখন গাড়িতে প্রেসিডেন্ট বাইডেন এর সঙ্গে ফার্স্ট লেডি জিল বাইডেন ও ছিলেন ।

অবশ্য প্রেসিডেন্ট বাইডেন এবং ফার্স্ট লেডি জিল বাইডেন নিরাপদেই আছেন। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

সোমবার (১৮ ডিসেম্বর) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, জো বাইডেন এবং তার স্ত্রী ফাস্ট লেডি জিল বাইডেন হেডকোয়ার্টারে একটি ক্যাম্পেইনে অংশ নিয়েছিলেন। সেখান থেকে বের হওয়ার পরই তাদের গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। এ ঘটনার পর দুজনেই সুস্থ রয়েছে বলে জানিয়েছে বাইডেনের নিরাপত্তাকর্মীরা।

দুর্ঘটনার পর হোয়াইটহাউসের পক্ষ থেকে একটি বিবৃতি দেয়া হয়েছে। এতে বলা হয়েছে- ২০২৪ সালে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনের জন্য একটি সভায় অংশ নিয়েছিলেন বাইডেন ও তার স্ত্রী। সেখান থেকে ফেরার পথেই রোববার স্থানীয় সময় রাত ৮টা ৭ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।

টেলিভিশনের ফুটেজে দেখা গেছে, দুর্ঘটনার পর সিক্রেট সার্ভিস এজেন্টরা বাইডেনকে তার গাড়িতে নিয়ে যাচ্ছেন।

দুর্ঘটনার পর সিলভার রংয়ের সেডান গাড়িটিকে নিরাপত্তা কর্মকর্তারা দ্রুত ঘিরে ফেলে। এজেন্টরা গাড়িটি কোণঠাসা করে এবং চালকের দিকে অস্ত্র তাক করে। তবে গাড়ির চালক তার হাত ওপরে উঠিয়ে রেখেছিলেন।

ঘটনার পর বাইডেন দম্পতি নিরাপদে উইলমিংটনে তাদের বাড়িতে ফিরে এসেছেন বলেও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানিয়েছে রয়টার্স।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

দুর্ঘটনার কবলে মার্কিন প্রেসিডেন্টের গাড়িবহর

আপডেটঃ ১২:০৫:৩১ অপরাহ্ন, সোমবার, ১৮ ডিসেম্বর ২০২৩