ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

হামাসের হামলায় মার্কিন নিহতের খবরে মর্মাহত বাইডেন

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ১২:৫৭:০০ অপরাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০২৩
  • / ৯৬২ বার পঠিত

হামাসের গত ৭ অক্টোবর চালানো হামলায় গ্যাড হাগাই নামের এক মার্কিন নিহত হয়েছেন। এ খবর শোনার পর ঘটনাটিকে ‘হৃদয়বিদারক’ বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। হাগাই ইসরায়েলি বংশোদ্ভূত আমেরিকান। তাঁর বয়স ৭৩ বছর। প্রথমে মনে করা হয়েছিল, হামলার পরে হামাস স্ত্রীসহ তাঁকে জিম্মি করেছে।

হোয়াইট হাউস থেকে প্রকাশিত এক বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ৭ অক্টোবর হামাসের হামলায় মার্কিন নাগরিক গ্যাড হাগাই নিহত হয়েছেন বলে মনে করা হচ্ছে। এ খবর শুনে আমি ও জিল বাইডেন মর্মাহত। আমরা গ্যাড হাগাইয়ের স্ত্রী জুডিথ ওয়েনস্টেইন যাতে নিরাপদে ফিরতে পারেন, সে জন্য প্রার্থনা করছি।

ইসরায়েলি গণমাধ্যম হারেৎজের খবর অনুসারে, হাগাইয়ের স্ত্রী জুডিথকে গাজায় এখনো জিম্মি করে রাখা হয়েছে।

বিবৃতিতে বাইডেন বলেন, ‘আজ আমরা হাগাইয়ের চার সন্তান, সাত নাতি-নাতনি ও অন্য প্রিয়জনদের জন্য প্রার্থনা করছি।’

গত ৭ অক্টোবর ইসরায়েলের সীমান্তবর্তী শহর কিববুতজিমে ও একটি সংগীত উৎসবে হামলা চালায় হামাস। ইসরায়েলের হিসাব অনুসারে, এতে ১ হাজার ২০০ জন নিহত হন। ২৪০ জনকে গাজায় জিম্মি করা হয়। এদিকে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে গাজায় ইসরায়েলের হামলায় ২০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। অনেকে নিখোঁজ। অনেকে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন।

হারেৎজ পত্রিকায় দেওয়া বিবৃতিতে গ্যাড হাগাইয়ের পরিবার বলেছে, তিনি খুবই দক্ষ পরিচারক ছিলেন। তাঁরা হাগাইয়ের মরদেহ ও তাঁর স্ত্রী জুডিকে ফিরে পাবেন বলে আশা প্রকাশ করেন।

তবে,গাজায় হামাসের বন্দিদশায় এখনও ১০০ শতাধিক ইসরায়েলি জিম্মি রয়েছেবলে ধারণা করা হচ্ছে। খবরে বলা হয়েছে,বাকি জিম্মিদের নিরাপদ মুক্তি নিশ্চিতকরতেইসরাইল একটি নতুন চুক্তির চেষ্টা করছে।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

হামাসের হামলায় মার্কিন নিহতের খবরে মর্মাহত বাইডেন

আপডেটঃ ১২:৫৭:০০ অপরাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০২৩