ঢাকা , মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

দর কমেছে আফতাব অটোর

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০১:৫৮:০২ অপরাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০২৩
  • / ৯৯৬ বার পঠিত

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল (ইঞ্জিনিয়ারিং) খাতের কোম্পানি আফতাব অটোমোবাইলস লিমিটেডের গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে আগের সপ্তাহের তুলনায় ১১ দশমিক ৩১ শতাংশ শেয়ারদর কমেছে। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির ১৮ কোটি ১৪ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দৈনিক গড় হিসাবে যা ছিল ৩ কোটি ৬৩ লাখ টাকা। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইতে গত বৃহস্পতিবার আফতাব অটোর শেয়ারের সর্বশেষ ও সমাপনী দর ছিল ২৯ টাকা। গত এক বছরে শেয়ারটির সর্বনিম্ন ও সর্বোচ্চ দর ছিল যথাক্রমে ২৪ টাকা ৫০ পয়সা ও ৩৭ টাকা।

আর্থিক প্রতিবেদন অনুসারে, ৩০ জুন সমাপ্ত ২০২৩ হিসাব বছরে সাধারণ বিনিয়োগকারীদের (উদ্যোক্তা পরিচালক বাদে) জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে আফতাব অটোমোবাইলস। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ পয়সা, আগের হিসাব বছর শেষে যা ছিল ১ পয়সা। গত ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫১ টাকা ৭৬ পয়সা।

এদিকে ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে এ বছরের ৩০ ডিসেম্বর ডিজটাল প্লাটফর্মে দুপুর ১২টায় এজিএম আহ্বান করা হয়েছে। রেকর্ড ডেট ছিল ১৯ ডিসেম্বর।

আফতাব অটোমোবাইলসের সার্ভিল্যান্স এনটিটি রেটিং দীর্ঘমেয়াদে ‘এ ওয়ান’ ও স্বল্পমেয়াদে ‘‌এসটি-থ্রি’। ৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, গত বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত চলতি ২০২২-২৩ হিসাব বছরের প্রথমার্ধের (জুলাই-ডিসেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে ব্যাংকের কাছে কোম্পানিটির দায় ও হালনাগাদ প্রাসঙ্গিক অন্যান্য তথ্যের ভিত্তিতে এ প্রত্যয়ন করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (সিআরএবি)।

এর আগে সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য মোট ১০ শতাংশ লভ্যাংশের সুপারিশ করেছিল কোম্পানিটি। এর মধ্যে ৫ শতাংশ স্টক লভ্যাংশ সব ধরনের শেয়ারহোল্ডারদের বেনিফিশিয়ারি ওনার্সে (বিও) পাঠিয়েছে কোম্পানিটি। এর বাইরে উদ্যোক্তা ও পরিচালক বাদে কেবল সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করা হয়েছে।

আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ পয়সা। এর আগের হিসাব বছরে যেখানে ১ টাকা ৯৪ পয়সা শেয়ারপ্রতি লোকসান হয়েছিল কোম্পানিটির। গত বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ৫৪ টাকা ৮৮ পয়সায়। আগের হিসাব বছর শেষে যা ছিল ৫৭ টাকা ৮৯ পয়সায়।

৩০ জুন সমাপ্ত ২০২০-২১ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের মোট ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছে আফতাব অটোমোবাইলস। এর মধ্যে ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক বা বোনাস লভ্যাংশ।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

দর কমেছে আফতাব অটোর

আপডেটঃ ০১:৫৮:০২ অপরাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০২৩