ঢাকা , মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সুয়ারেজ তিন ক্লাবের প্রস্তাব ছেড়ে মেসির মায়ামিতে

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০৭:২২:২৫ অপরাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০২৩
  • / ৯৯৬ বার পঠিত

পুরনো ক্লাব বার্সেলোনার তিন সতীর্থ লিওনেল মেসি, সের্হিও বুসকেতস ও জর্দি আলবার সঙ্গে ইন্টার মায়ামিতে যোগ দিলেন লুইস সুয়ারেজ। এক মৌসুমের জন্য ক্লাবটির হয়ে খেলবেন তিনি।

অনেকদিন ধরেই একটি খবর বাতাসে উড়ে বেড়ালেও সেটি ঠিক বাস্তবে ধরা দিচ্ছিল না। বার্সেলোনায় একসঙ্গে স্মরণীয় কিছু বসন্ত কাটানো লিওনেল মেসি ও লুইস সুয়ারেজকে আবারও এক দলে দেখতে মুখিয়ে ছিলেন ফুটবল ভক্তরা। অবশেষে তাদের সেই অপেক্ষার অবসান হয়েছে। এক বছরের চুক্তিতে আমেরিকান লিগ সকার (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামিতে নাম লিখিয়েছেন সুয়ারেজ। ৩৬ বছর বয়সী এই উরুগুইয়ান তারকাকে ফ্রি এজেন্ট হিসেবেই পেয়েছে মায়ামি। এজন্য সুয়ারেজ তিনটি ক্লাবের প্রস্তাব ছেড়েছেন বলে জানা গেছে।

ব্রাজিলিয়ান ক্লাব গ্রেমিও ছাড়ার পর ফ্রি এজেন্ট হন সুয়ারেজ। এর পরই আমেরিকান সকার ক্লাবটিতে যোগ দেন তিনি। মূলত মেসিদের জন্যই এই ক্লাবে যোগ দিয়েছেন উরুগুয়ের এ স্ট্রাইকার। তিনি বলেন, অসাধারণ বন্ধু ও খেলোয়াড়দের সঙ্গে ফের মিলিত হওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।

বার্সেলোনা, নাসিওনাল, আয়াক্স, অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে লিগ শিরোপা জেতা সুয়ারেজের দারুণ সময় কেটেছে ব্রাজিলে। লিগে দ্বিতীয় হওয়া গ্রেমিওর হয়ে ৩৩ ম্যাচে করেছেন ১৭ গোল। এই পারফরম্যান্সে সাবেক লিভারপুল স্ট্রাইকার ভোটে জিতেছেন সেরিআর বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

সুয়ারেজ তিন ক্লাবের প্রস্তাব ছেড়ে মেসির মায়ামিতে

আপডেটঃ ০৭:২২:২৫ অপরাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০২৩