ঢাকা–বরিশাল মহাসড়কে বাস-ট্রলি সংঘর্ষে নিহত ২
- আপডেটঃ ১০:৫০:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২৪ ডিসেম্বর ২০২৩
- / ১০৩৬ বার পঠিত
বরিশালের উজিরপুর উপজেলার মুন্ডপাশা গ্রামে ঢাকা–বরিশাল মহাসড়কে আজ সকাল পৌনে সাতটার দিকে বাস ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অন্তত চারজন।
রোববার ভোর সাড়ে ৬টায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— সোহরাব (৩৮) ও রুবেল (৪০)।
প্রত্যক্ষদর্শী ও বাসে থাকা যাত্রীরা জানান, বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া যাত্রীবাহী বাস সাকুরা পরিবহণ উজিরপুর উপজেলার আটিপাড়া নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রলিতে থাকা দুজন সোহরাব (৩৮) ও রুবেল (৪০) ঘটনাস্থলেই মারা যান।
সাকুরা পরিবহনের বাসের সঙ্গে ট্রলির সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং বরিশাল শের–ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে উজিরপুর মডেল থানায় একটি মামলা করেছে। সাকুরা পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে।
উজিরপুর মডেল থানার এএসআই ফিরোজ আলম বলেন, বরিশাল থেকে ঢাকাগামী সাকুরা পরিবহনের বাসের সঙ্গে গৌরনদী থেকে আসা ইচলাদিগামী ট্রলির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ট্রলিটি দুমড়েমুচড়ে যায়। বাসটি রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে বাসটির সামনের অংশ অনেকটা ক্ষতিগ্রস্ত হয়। ময়নাতদন্তের জন্য লাশ দুটি শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ঘন কুয়াশার কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।










