বাংলাদেশ-নিউজিল্যান্ড টি-টোয়েন্টি সিরিজ কবে, কোথায়
- আপডেটঃ ০৫:৪৮:০৪ অপরাহ্ন, রবিবার, ২৪ ডিসেম্বর ২০২৩
- / ১০৬৪ বার পঠিত
নিউজিল্যান্ডের মাটিতে জয় দিয়ে ওয়ানডে সিরিজ শেষ করেছে বাংলাদেশ দল। সিরিজের শেষ ওয়ানডেতে দুর্দান্ত কামব্যাকের গল্প লিখে কিউইদের ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে টাইগাররা। এটি ছিল ব্ল্যাকক্যাপসদের বিপক্ষে তাদের মাটিতে প্রথম ওয়ানডে জয়।
কিন্তু সেই ম্যাচে আনন্দের খোরাক জুগিয়েছে সৌম্য সরকারের দুর্দান্ত ব্যাটিং। ১৫১ বলে ১৬৯ রানের ইনিংস খেলে ম্যাচসেরাও হয়েছেন তিনি। আর তৃতীয় ম্যাচটি তো জিতেছেই বাংলাদেশ। নিউজিল্যান্ডের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে যেটি বাংলাদেশের প্রথম ওয়ানডে জয়।
এবার পালা টি-টোয়েন্টির রোমাঞ্চ অনুভব করার। ওয়ানডের মতো নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতেও তিন ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ। প্রথম দুটি ম্যাচ শুরু হবে ২৭ ও ২৯ ডিসেম্বর; বাংলাদেশ সময় দুপুর ১২টা ১০ মিনিটে। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে ৩১ ডিসেম্বর, সকাল ৬টায়।
ওয়ানডের মতো টি-টোয়েন্টিতেও নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশ দলের গল্পটা শুধুই হতাশার। এখন পর্যন্ত খেলা ৯ ম্যাচের ১টিতেও জিততে পারেনি বাংলাদেশ।
এখন দেখার বিষয় ওয়ানডের মতো টি-টোয়েন্টিতেও কি হতাশার সেই গল্পটা বদলাতে পারবেন নাজমুল-লিটনরা?
টি-টোয়েন্টি সিরিজের সূচি
প্রথম টি-টোয়েন্টি: ২৭ ডিসেম্বর, নেপিয়ার, দুপুর ১২.১০ মিনিট
দ্বিতীয় টি-টোয়েন্টি: ২৯ ডিসেম্বর, মাউন্ট মঙ্গানুই, দুপুর ১২.১০ মিনিট
তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি: ৩১ ডিসেম্বর, মাউন্ট মঙ্গানুই, সকাল ৬টা
বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, রনি তালুকদার, তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, আফিফ হোসেন ধ্রুব, সৌম্য সরকার, মেহেদি হাসান মিরাজ, শেখ মেহেদি হাসান, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তানজিম হাসান সাকিব।
নিউজিল্যান্ড টি-টোয়েন্টি স্কোয়াড: মিচেল স্যান্টনার (অধিনায়ক), ফিন অ্যালেন, মার্ক চ্যাপম্যান, জ্যাকব ডাফি, অ্যাডাম মিলনে, ড্যারিল মিচেল, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, বেন সিয়ার্স, টিম সেইফার্ট, ইশ সোধি ও টিম সাউদি।










