ঢাকা , মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

দিনদুপুরে বাসে আগুন ঢাকার জুরাইনে

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০৬:২৪:১৮ অপরাহ্ন, রবিবার, ২৪ ডিসেম্বর ২০২৩
  • / ১০৮৩ বার পঠিত

রাজধানীর জুরাইন এলাকায় দিনদুপুরে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ রোববার বেলা ২টা ৪০ মিনিটের দিকে বাসটিতে আগুন দেওয়া হয়।

রাইদা পরিবহণের বাসটি ছিল পার্কিং অবস্থায়। পোস্তগোলা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গাড়িটি পার্কিং অবস্থায় ছিল। হঠাৎ করে বেলা আড়াইটার দিকে কে বা কারা বাসটিতে আগুন লাগিয়ে দেয়। গাড়ির ভেতরে দাউ দাউ করে আগুন জ্বলছিল।

এ সময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন। ততক্ষণে গাড়ির ভেতরের অংশ পুড়ে গেছে।

ফায়ার সার্ভিস বলেছে, বাসটি রাইদা পরিবহনের। এতে কেউ হতাহত হয়নি।

খবর পেয়ে পোস্তগোলা ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

‘ভোট বর্জন’ ও বর্তমান সরকারকে ‘অসহযোগিতার’ আহ্বান জানিয়ে তিন দিন প্রচারপত্র বিতরণ ও গণসংযোগের পর আজ সারা দেশে সকাল-সন্ধ্যা অবরোধ চলছে বিএনপির।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

দিনদুপুরে বাসে আগুন ঢাকার জুরাইনে

আপডেটঃ ০৬:২৪:১৮ অপরাহ্ন, রবিবার, ২৪ ডিসেম্বর ২০২৩