ঢাকা , মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

টি–টোয়েন্টি বিশ্বকাপ এ আশার কথা শোনালেন নাজমুল

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০৬:২১:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০২৩
  • / ৯৬৯ বার পঠিত

নিউজিল্যান্ডে তৃতীয় ও শেষ ওয়ানডেতে স্মরণীয় জয়ে ওডিআইতে টানা হারের ব্যর্থতা ঘুচিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।

নিউজিল্যান্ডে প্রথম ওয়ানডে জয়ের পর ফুরফুরে মেজাজে সময় কাটছে বাংলাদেশ দলের ক্রিকেটারদের। এবার সংক্ষিপ্ত ফরম্যাটে জয়খরা কাটিয়ে আরও দারুণ কিছুর অপেক্ষা।

বুধবার নেপিয়ারে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে। আরও ভালো কিছুর প্রত্যাশা নাজমুল হোসেনদের।

নেপিয়ারের ম্যাকলিন পার্কে বাংলাদেশের সর্বশেষ ম্যাচটা সুখস্মৃতির। এই তো গত শনিবার সেখানে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে ৯ উইকেটে হারায় বাংলাদেশ। সাদা বলের সংস্করণে সেটি ছিল নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের মাটিতে প্রথম জয়, আরেকটু খোলাসা করে বললে প্রথম ওয়ানডে জয়। অর্থাৎ টি–টোয়েন্টিতে বাংলাদেশ এখনো জয়শূন্য। মাঠটা যেহেতু একই, তাই এবার প্রথম টি–টোয়েন্টি জয়ের আশা বাংলাদেশ দলের। তবে রেকর্ড বদলানোর সঙ্গে সিরিজে বাংলাদেশের চোখ আছে বিশ্বকাপ প্রস্তুতিতেও।

২০১০ থেকে গত বছর পর্যন্ত নিউজিল্যান্ডের মাটিতে স্বাগতিকদের বিপক্ষে ৯টি টি–টোয়েন্টি খেলে সবকটিতেই হেরেছে বাংলাদেশ। সেখানে এই সংস্করণে প্রথম জয়ের খোঁজে থাকার পাশাপাশি আরেকটি কারণেও আগামীকালের টি–টোয়েন্টি ম্যাচটি গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। নেপিয়ারে সাংবাদিকদের সে কথাই বলেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন, ‘এটি বিশ্বকাপের প্রস্তুতির শুরু। সবাই সিরিজ খেলতে মুখিয়ে আছে, আশা করি, সবাই ভালো করবে।’

যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে আগামী ৩ জুন থেকে শুরু হবে টি–টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে এ সংস্করণে ১১টি ম্যাচ খেলবে বাংলাদেশ। নাজমুলদের কোচ চন্ডিকা হাথুরুসিংহেও এর আগে সংবাদকর্মীদের একই কথা বলেছেন, ‘আমরা টি-টোয়েন্টি বিশ্বকাপের দিকে নজর রাখতে চাই। আমরা এখান থেকেই আমাদের পরিকল্পনাটা করতে চাই। এখন থেকে আমরা ১১টি ম্যাচ খেলতে পারব, বিপিএলও আছে। আমরা আমাদের কম্বিনেশনটা বের করার চেষ্টা করব, বিশ্বকাপে আমরা কীভাবে খেলতে চাই, সেটার ভূমিকাও দিয়ে দেওয়া হবে। এটাই আসলে পরিকল্পনা।’

টি–টোয়েন্টি সিরিজে ভালো করার আশায় বাংলাদেশ অধিনায়ক বলেছেন, ‘খুবই গুরুত্বপূর্ণ সিরিজ। গেল কয়েকটা দিন বেশ ভালো সময় কেটেছে। সিরিজ খেলতে সত্যিই মুখিয়ে আছি। এ সিরিজে ভালো ক্রিকেট খেলেছি, শেষ ম্যাচের ফলটা ভালো হয়েছে। আশা করি, টি-টোয়েন্টিতেও ভালো খেলতে পারব।’

এদিকে টি-টোয়েন্টি সিরিজে নেই, বাংলাদেশের এমন কয়েকজন ক্রিকেটার দেশে ফিরেছেন কাল। মুশফিকুর রহিম, এনামুল হক বিজয়, রকিবুল হাসান, তানজিদ হাসান তামিমরা এই দলে আছেন। টি-টোয়েন্টি সিরিজের জন্য রনি তালুকদার, মেহেদী হাসান, শামীম হোসেন, তানভির ইসলামরা নিউজিল্যান্ডে দলের সঙ্গে যোগ দিয়েছেন।

সিরিজের বাকি দুটি ম্যাচ ২৯ ও ৩১ ডিসেম্বর মাউন্ট মঙ্গানুইয়ে। যেখানে টেস্টে গত বছর স্বাগতিকদের হারিয়ে তাদের বিপক্ষে সব ফরম্যাট মিলে প্রথম জয় পেয়েছিল বাংলাদেশ।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

টি–টোয়েন্টি বিশ্বকাপ এ আশার কথা শোনালেন নাজমুল

আপডেটঃ ০৬:২১:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০২৩