জাতীয় মানবাধিকার কমিশনের সঙ্গে ইসির বৈঠক
- আপডেটঃ ১২:৩৫:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩
- / ৯৬০ বার পঠিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জাতীয় মানবাধিকার কমিশনের সঙ্গে বৈঠক করবে নির্বাচন কমিশন (ইসি)।
আজ বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সভাকক্ষে এ বৈঠক শুরু হয়।
বুধবার (২৭ ডিসেম্বর) ইসির জনসংযোগ শাখার পরিচালক মো. শরিফুল আলম এ তথ্য জানান। তিনি জানান, ইসির সঙ্গে ওই বৈঠকে মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের নেতৃত্বে আট সদস্যের প্রতিনিধিদলের অংশ নেওয়ার কথা রয়েছে।
মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদের নেতৃত্বে সংস্থাটির আট সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল বৈঠকে অংশ নিয়েছেন। অন্যদিকে ইসির পক্ষে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নিয়েছেন।
ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, ৭ জানুয়ারি সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ব্যালট পেপারের মাধ্যমে চলবে ভোটগ্রহণ।










