লাইবেরিয়ায় ট্যাংকার বিস্ফোরণে অন্তত ৪০ জন নিহত
- আপডেটঃ ০১:০৮:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩
- / ১০৭৪ বার পঠিত
পশ্চিম আফ্রিকার দেশ লাইবেরিয়ায় জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে অন্তত ৪০ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। গুরুতর দগ্ধ অবস্থায় তাদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানান লাইবেরিয়ার প্রধান চিকিৎসা কর্মকর্তা ফ্রান্সিস কাতেহ।
বুধবার পশ্চিম আফ্রিকার দেশটির প্রধান চিকিৎসা কর্মকর্তা ফ্রান্সিস কাতেহ এই তথ্য নিশ্চিত করেছেন। রয়টার্সের।
প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর-মধ্য লাইবেরিয়ায় একটি গ্যাস ট্যাংকারের বিস্ফোরণে অন্তত ৪০ জন মারা গেছে। দেশটির প্রধান চিকিৎসা কর্মকর্তা ফ্রান্সিস কাতেহ এই তথ্য জানিয়েছেন।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, দেশটির লোয়ার বং কাউন্টির টোটোটাতে গত মঙ্গলবার গভীর রাতে একটি জ্বালানি ট্রাক দুর্ঘটনার কবলে পড়ে এবং এর পরেই সেটি বিস্ফোরিত হয়। এতে দুর্ঘটনার পর ঘটনাস্থলে ছুটে আসা অনেক মানুষ হতাহত হয়।
কাটেহ বলেন, এখনো গুরুতর দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন কয়েক ডজন মানুষ। এ ছাড়া মৃতের সংখ্যা বাড়তে পারে।
জাতিসংঘের পরিসংখ্যান অনুসারে, দুর্বল সড়ক নিরাপত্তা এবং দুর্বল অবকাঠামো সাব-সাহারান আফ্রিকা অঞ্চলকে বিশ্বের সবচেয়ে মারাত্মক অঞ্চলে পরিণত করেছে। এ অঞ্চলে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর হার ইউরোপীয় অঞ্চলের গড় থেকে তিনগুণ বেশি।










