ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জাতিসংঘের আশংকা গাজা ইস্যুতে আঞ্চলিক সংঘাতের

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০৪:৪২:৩৫ অপরাহ্ন, শনিবার, ৩০ ডিসেম্বর ২০২৩
  • / ৯৮১ বার পঠিত

চলমান ইসরাইল-হামাস সংঘাত দীর্ঘস্থায়ী হলে আঞ্চলিক সংঘাতের ঝুঁকি বাড়বে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

আলজাজিরার খবরে, শুক্রবার এমন মন্তব্য করেছেন বলে গুতেরেসের মুখপাত্র জানিয়েছেন।

চলমান গাজা যুদ্ধ নিয়ে ওই দিন তার উদ্বেগ পুনর্ব্যক্ত করে গুতেরেস বলেন, গাজার যুদ্ধ আঞ্চলিক সংঘাতে পরিণত হবে।

গুতেরেস এক বিবৃতিতে বলেছেন, এখানে বিস্তৃত আঞ্চলিক সংঘর্ষের অব্যাহত ঝুঁকি রয়েছে। গাজায় সংঘাত যত দীর্ঘ হবে, একাধিক পক্ষের দ্বারা এই সংঘাত বাড়ানোর এবং ভুল পদক্ষেপ নেওয়ার ঝুঁকি রয়েছে।

তিনি বলেন, দক্ষিণ লেবানন সীমান্তে হিজবুল্লাহ এবং ইসরাইলের মধ্যকার লড়াই, ইরাক ও সিরিয়া থেকে আক্রমণ এবং লোহিত সাগরে হুথিদের জাহাজে হামলা চালানোর মতো, অধিকৃত পশ্চিমতীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইলি বাহিনী ও ইসরাইলি বসতি স্থাপনকারীদের সহিংসতা বৃদ্ধিও ‘অত্যন্ত উদ্বেগজনক’।

এক বিবৃতিতে গুতেরেসের মুখপাত্র বলেছেন, এই অঞ্চলের পরিস্থিতির ক্রমবর্ধমানতা রোধে আন্তর্জাতিক সম্প্রদায়কে তাদের যা যা করার ক্ষমতা আছে সংশ্লিষ্ট পক্ষগুলোর ওপর সে প্রভাব খাটিয়ে তার সবকিছু করার আবেদন পুনর্ব্যক্ত করেছেন মহাসচিব।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

জাতিসংঘের আশংকা গাজা ইস্যুতে আঞ্চলিক সংঘাতের

আপডেটঃ ০৪:৪২:৩৫ অপরাহ্ন, শনিবার, ৩০ ডিসেম্বর ২০২৩