ঢাকা , রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

আজ রাতে ঢাকার রাস্তায় যে নির্দেশনা দিয়েছে ডিএমপি

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ১২:৫৭:৪২ অপরাহ্ন, রবিবার, ৩১ ডিসেম্বর ২০২৩
  • / ১০৩২ বার পঠিত

ইংরেজি নববর্ষ বা থার্টি ফার্স্ট নাইট উদ্‌যাপনকালে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় রাজধানীর বেশ কয়েকটি সড়কে যান চলাচলে নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

আজ রোববার রাত ৮টা থেকে পরদিন আগামী ১ জানুয়ারি ভোর ৫টা পর্যন্ত রাজধানীর গুলশান, বনানী ও বারিধারা এলাকায় যানবাহন নিয়ে ঢুকতে কামাল আতাতুর্ক অ্যাভিনিউ (কাকলী ক্রসিং) ও মহাখালী আমতলী ক্রসিং ব্যবহার করা যাবে।

আজ সন্ধ্যা ৬টা থেকে পরদিন ১ জানুয়ারি ভোর ৫টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী ছাড়া অন্য যেকোনো ব্যক্তি বা যানবাহন কেবল পুরোনো হাইকোর্ট, দোয়েল চত্বর, শহীদ মিনার, জগন্নাথ হলের দক্ষিণ গেট, পলাশী মোড় দিয়ে ঢুকতে পারবে। ওই এলাকায় ঢোকার ক্ষেত্রে অন্য সব ক্রসিং বন্ধ থাকবে।রাত ৮টা থেকে শাহবাগ, নীলক্ষেত ক্রসিং, দোয়েল চত্বর ক্রসিং, বক্শী বাজার ক্রসিং, পলাশী ক্রসিং এবং চাঁনখারপুল/শহীদুল্লাহ হল ক্রসিং দিয়ে কোনো যানবাহন ঢুকবে না।

এ ছাড়া রাত ৮টা থেকে গুলশান, বনানী ও বারিধারা এলাকায় ঢুকতে মহাখালী এলাকা—ফিনিক্স রোড ক্রসিং, বনানী ১১ নম্বর রোড ক্রসিং, চেয়ারম্যানবাড়ি ক্রসিং, ঢাকা গেট, শুটিং ক্লাব, বাড্ডা লিংক রোড, ডিওএইচএস বারিধারা-ইউনাইটেড হাসপাতাল ক্রসিং ও নতুন বাজার ক্রসিং এলাকা ব্যবহার করা যাবে না। তবে এসব এলাকা থেকে বের হওয়ার ক্ষেত্রে এসব ক্রসিং ব্যবহার করা যাবে।

রাস্তায় যাতায়াত করতে গিয়ে যেকোনো জরুরি প্রয়োজনে ফোন করা যাবে:

ডিসি ট্রাফিক (গুলশান): ০১৩২০-০৪৪৩৬০

এডিসি ট্রাফিক (গুলশান): ০১৩২০-০৪৪৩৬১

এসি ট্রাফিক (গুলশান) ০১৩২০-০৪৪৩৭২

এসি ট্রাফিক (মহাখালী) ০১৩২০-০৪৪৩৭৫

এসি ট্রাফিক (বাড্ডা) ০১৩২০-০৪৪৩৭৮

ডিসি ট্রাফিক (রমনা) ০১৩২০-০৪২২৬০

এডিসি ট্রাফিক (রমনা) ০১৩২০-০৪২২৬১

ডিসি (গুলশান) ০১৩২০-০৪১৪২০

ডিসি (রমনা): ০১৩২০-০৩৯৪৪০

এসব নির্দেশনা মেনে চলতে সবাইকে অনুরোধ জানিয়েছে ডিএমপি।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

আজ রাতে ঢাকার রাস্তায় যে নির্দেশনা দিয়েছে ডিএমপি

আপডেটঃ ১২:৫৭:৪২ অপরাহ্ন, রবিবার, ৩১ ডিসেম্বর ২০২৩