ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

অর্থ ব্যয়ে বাড়তি সময় অনুমোদন লাভেলোর আইপিওর

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০৪:৩৩:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জানুয়ারী ২০২৪
  • / ১০০৩ বার পঠিত

প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে উত্তোলিত অর্থ ব্যয়ের সময় বাড়ানোর প্রস্তাব অনুমোদন করেছেন শেয়ারবাজারের তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসির শেয়ারহোল্ডাররা। চলতি বছরের ফেব্রুয়ারি থেকে আগামী বছরের জানুয়ারি পর্যন্ত আরো এক বছর আইপিওর অর্থ ব্যয়ের সময় বাড়ানো হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে গতকাল এ তথ্য জানা গেছে।

এর আগে গত বছরের ৩০ অক্টোবর কোম্পানিটির পর্ষদ সভায় আইপিওর অর্থ ব্যয়ের সময় বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়। আইপিও তহবিলের অবশিষ্ট অংশের ব্যবহার সম্পন্ন করতেই এ সিদ্ধান্ত নেয় পর্ষদ।

অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৩-২৪ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩২ পয়সা, আগের হিসাব বছরের একই সময় যা ছিল ৫৬ পয়সা। গত বছরের ৩০ সেপ্টেম্বর শেষে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৩ টাকা ২৫ পয়সায়।

সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানির পর্ষদ।

আলোচ্য হিসাব বছরে ইপিএস হয়েছে ১ টাকা ২৪ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৪৩ পয়সা। গত বছরের ৩০ জুন শেষে কোম্পানির এনএভিপিএস দাঁড়ায় ১২ টাকা ৯৪ পয়সায়।

২০২১-২২ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশ দেয় কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে কোম্পানির ইপিএস হয়েছে ১ টাকা ৪৩ পয়সা। ওই বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ১২ টাকা ৯০ পয়সায়।

২০২১ সালে শেয়ারবাজারে তাওফিকা ফুডসের লেনদেন শুরু হয়। কোম্পানিটির অনুমোদিত মূলধন ১০০ কোটি ও পরিশোধিত মূলধন ৮৫ কোটি টাকা। রিজার্ভে রয়েছে ২৪ কোটি ৯৭ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৮ কোটি ৫০ লাখ। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের হাতে রয়েছে ৪৪ দশমিক ৬৫ শতাংশ শেয়ার। বাকি শেয়ারের মধ্যে ১৯ দশমিক ১৮ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও ৩৬ দশমিক ১৭ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

অর্থ ব্যয়ে বাড়তি সময় অনুমোদন লাভেলোর আইপিওর

আপডেটঃ ০৪:৩৩:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জানুয়ারী ২০২৪