ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

লেবাননের মাটিতে হামাসের উপপ্রধানকে হত্যা

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ১২:৩৪:৫৩ অপরাহ্ন, বুধবার, ৩ জানুয়ারী ২০২৪
  • / ৯৩৫ বার পঠিত

ফিলিস্তিনের গাজা উপত্যকায় পরিকল্পিত স্থল অভিযান পরিচালনা করছে ইসরাইলের সেনারা। দেশটির স্থল সেনারা সাঁজোয়া যানের বহর নিয়ে গাজার ওয়াদি এলাকার অলিগলিতে ঢুকে পরে বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি অভিযান শুরু করেছে। সেই সঙ্গে হামাসের আস্তানায় হিসাবে সন্দেহভাজন বিভিন্ন স্থাপনা গুড়িয়ে দিচ্ছে।লেবাননের রাজধানী বৈরুতে ড্রোন হামলা চালিয়ে তাকে হত্যা করেছে ইসরাইল। হামাসের শীর্ষ নেতা সালেহ আল আরোরিকে হত্যার পর ‘হাইঅ্যালার্ট’ জারি করেছে ইসরাইল।

বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহর দাহিয়েতে এ ড্রোন হামলা চালায় ইসরায়েল। দাহিয়ে হিজবুল্লাহর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত।

গতকাল মঙ্গলবার (২ জানুয়ারি) বৈরুতে ওই হামলায় সালেহসহ হামাসের ৭ সদস্য নিহত হয়েছেন। খবর আলজাজিরার।

লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানায়, লেবাননের মাটিতে হামাসের উপপ্রধানকে হত্যা করার পর দেশটির শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর পাল্টা হামলা হতে পারে বলে আশঙ্কা করছে দখলদার ইসরাইল। এর অংশ হিসেবে সেনাদের যে কোনো পরিস্থিতির জন্য উচ্চ সতর্কতায় রাখা হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি।

তিনি বলেন, ‘প্রতিরক্ষা বাহিনী আত্মরক্ষা এবং হামলা সব দিকেই উচ্চ সতর্কতায় রয়েছে। আমরা যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত।

অন্যদিকে টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় অন্তত ১০টির বেশি হামলা চালিয়েছে হিজবুল্লাহ। সর্বশেষ এক ঘণ্টায় অন্তত চারবার হামলা চালিয়েছে সশস্ত্র গোষ্ঠীটি।

জানা গেছে, লেবাননের সঙ্গে ইসরাইলের উত্তর সীমান্তে ইতোমধ্যে প্রচুর গুলি বিনিময় হয়েছে। হিজবুল্লাহর নেতা হাসান নাসরাল্লাহ বলেছেন, সেসব গোষ্ঠীর লক্ষ্যবস্তু হত্যাকাণ্ড, তাদের লেবাননের মাটিতে সহ্য করা হবে না এবং এর জবাব দেওয়া হবে। ইসরাইলি মিডিয়ার সঙ্গে আলাপকালে নাম প্রকাশ না করার শর্তে দেশটির কর্মকর্তারা বলছেন, তারা বড় ধরনের আশঙ্কা করছেন। এ কারণেই নিজেদের সতর্কতার স্তর বাড়ানো হয়েছে।

এদিকে ইসরাইলের সঙ্গে বন্দিবিনিময় চুক্তি সম্পর্কিত আলোচনা স্থগিত করেছে ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাস। লেবাননের বৈরুতে ইসরাইলের ড্রোন হামলায় হামাসের উপপ্রধান সালেহ আল-আরৌরি নিহত হওয়ার পর এমন সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি। সৌদি আরবভিত্তিক সংবাদমাধ্যম আল আরাবিয়ার বরাতে এ তথ্য জানিয়েছে জেরুজালেম পোস্ট।

এদিকে গাজায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৮ হাজারের বেশি শিশুসহ ২২ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। আরোরি হত্যার বিষয়ে এখন পর্যন্ত ইসরায়েলের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

লেবাননের মাটিতে হামাসের উপপ্রধানকে হত্যা

আপডেটঃ ১২:৩৪:৫৩ অপরাহ্ন, বুধবার, ৩ জানুয়ারী ২০২৪