ঢাকা
,
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
২৫ ডিসেম্বর দেশে ফিরব ইনশাআল্লাহ : তারেক রহমান
হাদিকে হত্যাচেষ্টা, ফয়সালের সব ব্যাংক হিসাব জব্দ করেছে এনবিআর
ভোরে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে: ডা. জাহিদ
সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৯০
খালেদা জিয়ার অবস্থা খুব সংকটাপন্ন: বিএনপি ভাইস চেয়ারম্যান
রাজধানীর যেসব এলাকায় দুপুর ১২টা থেকে ৫ ঘণ্টা গ্যাস থাকবে না
অনলাইন নিউজ ডেস্ক
- আপডেটঃ ০১:২৭:১৪ অপরাহ্ন, বুধবার, ৩ জানুয়ারী ২০২৪
- / ১০৯৪ বার পঠিত
গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত কাজের জন্য রাজধানীর বেশ কিছু এলাকায় আজ বুধবার (৩ জানুয়ারি) পাঁচ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
গতকাল মঙ্গলবার (২ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিতাস জানায়, পাইপলাইনের জরুরি কাজের জন্য আজ ৩ জানুয়ারি দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পাঁচ ঘণ্টা নিকুঞ্জ-১, নিকুঞ্জ-২, খিলক্ষেত, নামাপাড়া, কনকর্ড সিটি, উত্তরখান, দক্ষিণখান, বসুন্ধরা আবাসিক এবং জোয়ারসাহারা এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এই সময়ে আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ থাকতে পারে। গ্রাহকদের সাময়িক অসুবিধার কারণে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
ট্যাগঃ
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড রাজধানীর যেসব এলাকায় দুপুর ১২টা থেকে ৫ ঘণ্টা গ্যাস থাকবে না










