ঢাকা , মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

অ্যামনেস্টি টিআইবি সুজনের ভূমিকা একসূত্রে গাঁথা: সেতুমন্ত্রী

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০৪:৫৭:১৪ অপরাহ্ন, বুধবার, ৩ জানুয়ারী ২০২৪
  • / ৯৩৫ বার পঠিত

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, টিআইবি ও সুজনের ভূমিকা একসূত্রে গাঁথা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, এই সরকারের প্রতি অ্যামনেস্টির একটা বৈরী মনোভাব রয়েছে। বাংলাদেশে টিআইবি ও সুজনের ভূমিকা একসূত্রে গাঁথা।

আজ বুধবার (০৩ জানুয়ারি) ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

শ্রম অধিকার লঙ্ঘনের মামলায় নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের সাজা নিয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যে বিবৃতি দিয়েছে, তার সমালোচনা করেন ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের আরও বলেন, আমরা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের কাছে জানতে চাই- আমাদের দেশে শ্রমিকদের অধিকার বিষয়ে মামলার যে রায় স্বাধীন আদালত দিয়েছেন, সেটা নিয়ে এতো মাথাব্যথা; গাজায় গণহত্যা নিয়ে তাদের কী ভূমিকা। সেখানে ৯৪ জন সাংবাদিকদের হত্যা করেছে। এ ব্যাপারে কিছু বলেছে? এই একজন ব্যক্তির জন্য শ্রমিক অধিকার যে রায়, সে রায়কে তারা কটাক্ষ করছে। ইসরায়েলের বিরুদ্ধে তো একটা কথাও বলেনি।

বিএনপি-জামায়াত আন্দোলনে ব্যর্থ হয়ে লিফলেট বিতরণ করছে উল্লেখ করে তিনি বলেন, এই দলটি ব্যর্থতার চোরাবালিতে আটকে গেছে। এখান থেকে তারা বের হতে পারছে না। তাদের নাশকতার কর্মসূচি জনগণ অগ্রাহ্য করছে। হরতাল-অবরোধ দিলে রাস্তায় যানজট লেগে যাচ্ছে।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

অ্যামনেস্টি টিআইবি সুজনের ভূমিকা একসূত্রে গাঁথা: সেতুমন্ত্রী

আপডেটঃ ০৪:৫৭:১৪ অপরাহ্ন, বুধবার, ৩ জানুয়ারী ২০২৪