ঢাকা , মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বাগেরহাট কারাগারে নাশকতার মামলায় থাকা যুবদল নেতার মৃত্যু

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০৫:২০:১৯ অপরাহ্ন, বুধবার, ৩ জানুয়ারী ২০২৪
  • / ৮৮৫ বার পঠিত

নাশকতার মামলায় বাগেরহাট কারাগারে থাকা কামাল হোসেন মিজান (৪৫) নামের এক যুবদল নেতার মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত সোয়া ১১টার দিকে ওই হাজতিকে মৃত অবস্থায় বাগেরহাট জেলা হাসপাতালে নেওয়া হয়।

খুলনার বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নের ৫নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি কামাল হোসেন মিজান গ্রেপ্তারের পর ৫৩ দিন ধরে বাগেরহাট জেলা কারাগারে ছিলেন। মৃত কামাল হোসেন মিজান বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার সানকিভাঙ্গা গ্রামের মোকলেছ হোসেনের ছেলে।

বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম বলেন, যুবদল নেতা কামাল হোসেন খুলনায় থাকতেন। তিনি সেখানেই রাজনীতি করতেন। গেল নভেম্বরে গ্রামের বাড়িতে বেড়াতে গেলে পুলিশ তাঁকে ধরে নিয়ে গিয়ে নাশকতার মামলায় গ্রেপ্তার দেখায়। সেই থেকে তিনি কারাগারে ছিলেন।

২৫০ শয্যা বাগেরহাট জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা (ইএমও) ফয়সাল ইসলাম বলেন, রাত সোয়া ১১টার দিকে ওই হাজতিকে (কামাল হোসেন) মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তাঁর শরীরে কোনো চিহ্ন পাওয়া যায়নি। আর যাঁরা (কারারক্ষী) তাঁকে নিয়ে এসেছিলেন, তাঁরাও সেভাবে রোগীর হিস্ট্রি (উপসর্গ) বলতে পারেননি। মৃত্যুর কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

বাগেরহাট জেলা কারাগারের জেল সুপার (ভারপ্রাপ্ত) শংকর কুমার মজুমদার বলেন, ‘উনি (কামাল হোসেন) হঠাৎ অজ্ঞান হয়ে গিয়েছিলেন। আগে তিনি এলার্জি, গ্যাস্ট্রিকের সমস্যার জন্য হাসপাতালে গেছেন, চিকিৎসা নিয়েছেন।

এ ছাড়া তাঁর মারাত্মক কোনো সমস্যা ছিল না। মঙ্গলবার সারা দিনই তিনি সুস্থ-স্বাভাবিক ছিলেন। রাত ১০টা থেকে সাড়ে ১০টার দিকে তিনি ঘুমিয়ে পড়েছিলেন। এর মধ্যে তিনি অজ্ঞান হয়ে যান। পরে তাঁকে হাসপাতালে নেওয়া হয়।’

এদিকে যুবদল নেতার মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন জেলা বিএনপির সভাপতি এটিএম আকরাম হোসেন তালিম, সাবেক সভাপতি এম এ সালাম সহ নেতৃবৃন্দ।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

বাগেরহাট কারাগারে নাশকতার মামলায় থাকা যুবদল নেতার মৃত্যু

আপডেটঃ ০৫:২০:১৯ অপরাহ্ন, বুধবার, ৩ জানুয়ারী ২০২৪