ঢাকা , রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

শরীফুলের উন্নতি, সাকিবকে সরিয়ে বাংলাদেশের সেরা মোস্তাফিজ

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০৬:১৬:৪৩ অপরাহ্ন, বুধবার, ৩ জানুয়ারী ২০২৪
  • / ১০৯১ বার পঠিত

বছরের শেষ মুহূর্তে বাংলাদেশ দলের নিউজিল্যান্ড সফরটা ভালোই কেটেছে। বিশেষ করে টি-টোয়েন্টি সিরিজ। ওই সিরিজের তিন ম্যাচে ৬ উইকেট শিকার করে সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন বাংলাদেশি পেসার শরীফুল ইসলাম। বাংলাদেশের বাঁহাতি পেসার সিরিজের সেরা খেলোয়াড়ের পুরস্কারও জিতেছেন। মাঠের পারফরম্যান্সের পুরস্কার আইসিসি র‍্যাঙ্কিংয়েও পেলেন তিনি।

আজ প্রকাশিত সর্বশেষ র‍্যাঙ্কিংয়ে টি-টোয়েন্টির বোলারদের তালিকায় ৩২ ধাপ এগিয়ে ৫৫ নম্বরে উঠে এসেছেন ২২ বছর বয়সী শরীফুল।

তবে টি-টোয়েন্টিতে বাংলাদেশের বোলারদের মধ্যে শীর্ষ পাঁচেও নেই শরীফুল। সবার ওপরে থাকা মোস্তাফিজুর রহমান আছেন ২২ নম্বরে। নিউজিল্যান্ডে তিন ম্যাচে ২ উইকেট নিলেও ওভারপ্রতি ৪.৮৮ রান দিয়েছেন এই বাঁহাতি পেসার। আর তাতেই পাঁচ ধাপ এগিয়েছেন মোস্তাফিজ।

বাংলাদেশের বোলারদের মধ্যে ক্রমানুসারে এরপর আছেন সাকিব আল হাসান (২৮), মেহেদী হাসান (২৯), তাসকিন আহমেদ (৩৩), নাসুম আহমেদ (৩৫) ও হাসান মাহমুদ (৪৩)। আগের সপ্তাহে সাকিবই সবার ওপরে ছিলেন। সিরিজটা না খেলায় ছয় ধাপ পিছিয়েছেন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ক্রিকেট থেকে আপাতত দূরে থাকা সাকিব।

ব্যাটিংয়ে বাংলাদেশের কারও বড় কোনো উন্নতি হয়নি। দুই ধাপ পেছালেও লিটন দাসই আছেন সবার ওপরে (২৩)। দুই ধাপ এগোনো নাজমুল হোসেন আছেন ৩২-এ। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে তিনে থাকা আফিফ হোসেন (৬৬) পিছিয়েছেন ৬ ধাপ। ৬ ধাপ পেছানো সাকিব নেমে গেছেন ৭০-এ।

বাংলাদেশের খেলোয়াড়দের বাইরে র‍্যাঙ্কিংয়ে উল্লেখযোগ্য পরিবর্তন বলতে বিরাট কোহলির টেস্টের ব্যাটিংয়ে শীর্ষ দশে ফেরা।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

শরীফুলের উন্নতি, সাকিবকে সরিয়ে বাংলাদেশের সেরা মোস্তাফিজ

আপডেটঃ ০৬:১৬:৪৩ অপরাহ্ন, বুধবার, ৩ জানুয়ারী ২০২৪