ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শপথ নিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ নবনির্বাচিত সংসদ সদস্যরা

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ১১:৪৮:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১০ জানুয়ারী ২০২৪
  • / ১০০১ বার পঠিত

শপথ নিয়েছেন সংসদনেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দ্বাদশ জাতীয় সংসদে নবনির্বাচিত সংসদ সদস্যরা। নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান একাদশ সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী

বিএনপিসহ তাদের বলয়ে থাকা বিরোধী দলগুলোর বর্জনের মধ্যে ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ৩০০ সংসদীয় আসনের মধ্যে ২৯৯ আসনে এদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলে। নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ ২২২ আসনে জয়ী হয়।

দশম এবং একাদশ জাতীয় সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি জয়ী হয় ১১ আসনে। এর বাইরে স্বতন্ত্র প্রার্থীরা ৬২ আসনে জয়লাভ করেন। আওয়ামী লীগের শরিক দল বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ও জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ একটি করে আসনে জয়ী হয়েছে। আর বাংলাদেশ কল্যাণ পার্টি জয় পেয়েছে একটি আসনে।

এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিতদের ফল গেজেট আকারে প্রকাশ করা হয়েছে। সংসদ নির্বাচনের ফল গেজেট আকারে প্রকাশের তিন দিনের মধ্যে শপথের আনুষ্ঠানিকতা শেষ করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। এর পর ৩০ দিনের মধ্যে অধিবেশন ডাকতে হবে।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

শপথ নিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ নবনির্বাচিত সংসদ সদস্যরা

আপডেটঃ ১১:৪৮:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১০ জানুয়ারী ২০২৪