ঢাকা , শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আবারও সংসদের নেতা শেখ হাসিনা, উপনেতা বেগম মতিয়া চৌধুরী

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০২:১৭:৫৩ অপরাহ্ন, বুধবার, ১০ জানুয়ারী ২০২৪
  • / ৯৬৯ বার পঠিত

আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পঞ্চমবারের মতো সংসদ নেতা নির্বাচিত হয়েছেন। উপনেতা হয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী।

আজ বুধবার (১০ জানুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ দল আওয়ামী লীগ সর্বসম্মতিক্রমে তাদের নির্বাচন করে।

এর আগে, সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে দ্বাদশ জাতীয় সংসদে নবনির্বাচিত সংসদ সদস্যদরা শপথগ্রহণ করেন। তাদের শপথ পাঠ করান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। অন্য সংসদ সদস্যদের শপথের আগে বিধি অনুযায়ী নতুন সংসদ সদস্য হিসেবে প্রথমে শিরীন শারমিন নিজেই শপথ নেন।

এরপর বেলা ১১টায় স্বতন্ত্র সংসদ সদস্যরা শপথ নেন। বেলা ১২টায় জাতীয় পার্টি ও অন্য দল থেকে নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন। নিয়মানুযায়ী শপথগ্রহণের পরই নবনির্বাচিত সংসদ সদস্যরা কার্যভার গ্রহণ করবেন।

আইন অনুযায়ী, সংসদ নির্বাচনে কেউ নির্বাচিত হওয়ার পর সংসদের প্রথম বৈঠকের তারিখ থেকে ৯০ দিনের মধ্যে শপথ না নিলে তার আসন শূন্য হবে। তবে এই ৯০ দিনের মেয়াদ শেষ হওয়ার আগে স্পিকার যথার্থ কারণে তা বাড়াতে পারবেন।

সভা সূত্র জানায়, সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে শেখ হাসিনার নাম প্রস্তাব করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বর্তমান চিফ হুইপ নূর- ই- আলম চৌধুরী লিটন ওই প্রস্তাবের সমর্থন জানান। পরে সর্বসম্মতিক্রমে তা গ্রহণ করা হয়।

সংসদ নেতা নির্বাচনের পাশাপাশি বৈঠকে সংসদ উপনেতাও নির্বাচিত করা হয়। একাদশে জাতীয় সংসদের উপনেতা মতিয়া চৌধুরীকে দ্বাদশ জাতীয় সংসদেও উপনেতা নির্বাচিত করা হয়।

এ ছাড়া বর্তমান স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে আবারও স্পিকার হিসেবে নির্বাচনের সিদ্ধান্ত হয়। ডেপুটি স্পিকার শামসুল হক টুকুকে আবারও নির্বাচনের সিদ্ধান্ত হয়। এ ছাড়া বর্তমান নুর ই আলম চৌধুরীকে দ্বাদশ জাতীয় সংসদে চিফ হুইপ হিসেবে নির্বাচনের সিদ্ধান্ত হয়েছে।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

আবারও সংসদের নেতা শেখ হাসিনা, উপনেতা বেগম মতিয়া চৌধুরী

আপডেটঃ ০২:১৭:৫৩ অপরাহ্ন, বুধবার, ১০ জানুয়ারী ২০২৪