ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকায় আসছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০৬:৩৭:৩৮ অপরাহ্ন, বুধবার, ১০ জানুয়ারী ২০২৪
  • / ১০০২ বার পঠিত

দীর্ঘ ৩৬ বছরের খরা কাটিয়ে ২০২২ সালের ডিসেম্বরে নিজেদের তৃতীয় শিরোপা জেতে আর্জেন্টিনা। আর্জেন্টিনার সেই বিশ্বকাপ জয়ে উন্মাদনার মাইলফলক গড়েছিল বাংলাদেশের ফুটবল সমর্থকরা। যার করাণে বিশ্বকাপ মঞ্চ থেকে বুয়েন্স আইরেস, সবখানেই উচ্চারিত হয়েছিল বাংলাদেশের নাম।

বিশ্বকাপ পরবর্তী বাংলাদেশের মানুষের ভালোবাসার প্রতিদানও দিয়েছে আর্জেন্টাইনরা। দেশটির ফুটবল ফেডারেশন থেকে শুরু করে, কোচ, খেলোয়াড় এমন কি আর্জেন্টাইন সরকারও ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশের সমর্থকদের।

বাংলাদেশের মানুষের ভালোবাসা দেখতে তো ঢাকায় ছুটে এসেছিলেন আলবিসেলেস্তেদের বিশ্বকাপ জয়ের অন্যতম সেরা নায়ক এমিলিয়েনো মার্টিনেজ। গত বছরের জুলাইয়ে বাংলাদেশে পা রাখেন বিশ্বকাপজয়ী এই গোলরক্ষক।

এবার ঢাকায় আসতে যাচ্ছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী দলের অন্যতম সেরা সদস্য অ্যাঞ্জেল ডি মারিয়া। এই তথ্য নিশ্চিত করেছেন ঢাকায় মার্টিনেজ ও রোনালদিনহোকে আনা ভারতের ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্ত। খবর টাইমস নাও নিউজ।

টাইমস নাও নিউজে দেয়া এক সাক্ষাৎকারে শতদ্রু দত্ত বলেন, ‘২০২৩ সালেই ডি মারিয়ার বাংলাদেশ ও কলকাতায় আসার কথা ছিল। ক্লাব (পোর্তো) থেকে ছুটি না পাওয়ায় আসতে পারেনি। ২৪ সালের মের শেষ সপ্তাহে অথবা জুনের প্রথমে ঢাকা ও কলকাতায় আসবেন এটা নিশ্চিত।’

বিশ্বকাপ পরবর্তী ২০২৩ সালের জুলাইয়ে মার্টিনেজ ও অক্টোবরে ব্রাজিলের কিংবদন্তি রোনালদিনহো ঢাকায় এসেছিল শতদ্রু দত্তের মাধ্যমেই। যদিও দুই বিশ্ব তারকার আগমনে ছিল অনেক বিচ্যুতি। যা নিয়ে আলোচনার চেয়ে বেশি হয়েছে সমালোচনা। সেখান থেকে প্রাপ্ত শিক্ষা মারিয়ার আগমনে কাজে লাগাতে চান, ‘এবার বাংলাদেশে একটু বেশি সময় থাকতে পারে (ডি মারিয়া)। এবারের অনুষ্ঠান আরও সুন্দরভাবে করার পরিকল্পনা রয়েছে। কোনো স্টেডিয়ামে বা বড় জায়গায় হতে পারে’-বলেন শতদ্রু দত্ত।

মার্টিনেজের আগমন নিশ্চিত থাকলেও শেষ দিকে ডলার সংক্রান্ত বিষয়ে জটিলতা ছিল। একেবারে শেষ মুহূর্তে অনিশ্চয়তা দেখা দিয়েছিল। ডি মারিয়ার ক্ষেত্রে তাই আগে থেকেই কাজ শুরু করছেন শতদ্রু, ‘এখনো চার-পাঁচ মাস বাকি রয়েছে। বাংলাদেশে কারা মারিয়ার সফরের সঙ্গে যুক্ত হবে কিভাবে সব কিছু ঠিক হবে।’

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

ঢাকায় আসছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা

আপডেটঃ ০৬:৩৭:৩৮ অপরাহ্ন, বুধবার, ১০ জানুয়ারী ২০২৪