ঢাকা , শুক্রবার, ০১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

অর্থনীতিকে বিপন্ন করার ষড়যন্ত্র হচ্ছে: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০৩:৫৭:৫১ অপরাহ্ন, রবিবার, ১৪ জানুয়ারী ২০২৪
  • / ৯৩৬ বার পঠিত

দ্বাদশ সংসদ নির্বাচনের পর সরকারের ওপর দেশি-বিদেশি চাপ আছে বলে জানিয়েছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এই চাপ মোকাবিলা করার সক্ষমতা সরকারের আছে বলেও মনে করেন তিনি।

নতুন মন্ত্রিসভা গঠনের পর আজ রোববার প্রথম দিন সচিবালয়ে নিজ কার্যালয়ে এসে সাংবাদিকদের এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

দেশের অর্থনীতিকে বিপন্ন করার ষড়যন্ত্র আছে জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, এগুলো অতিক্রম করতে হবে, এগুলোকে ভয় পেলে চলবে না।

ওবায়দুল কাদের বলেন, ‘অনেকে ভেবেছে, আমরা নির্বাচন করতে পারব না। তাদের সে স্বপ্ন, দুঃস্বপ্ন হয়ে গেছে।’ আত্মশক্তিতে বলীয়ান হয়ে সরকার দেশি–বিদেশি সব চাপ অতিক্রম করে এগিয়ে যাবে বলে জানান ওবায়দুল কাদের।

ভোটের পর দেশি-বিদেশি কোনো চাপ অনুভব করছেন কি না? আবার নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানিয়ে কয়েকটি সংগঠন বিবৃতি দিয়েছে, এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে কাদের বলেন, ‘দেশি-বিদেশি চাপ নিয়ে আমাদের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা বারবার বলেছেন, চাপ বিদেশ থেকেও আছে। দেশে তো আছেই কিন্তু আমরা অতিক্রম করার ক্ষমতা রাখি, সাহস রাখি, সামর্থ্য রাখি। আমরাদের শক্তির উৎস বাংলাদেশের জনগণ। আমাদের সম্পর্ক মাটি আর মানুষের সঙ্গে।

অর্থনীতিকে বিপন্ন করার ষড়যন্ত্র হচ্ছে জানিয়ে তিনি বলেন, বিদেশে চাপ আসবে। আমাদের অর্থনীতিকে বিপন্ন করার ষড়যন্ত্র আছে। এগুলো অতিক্রম করতে হবে, এগুলোকে ভয় পেলে চলবে না। সাহস রাখতে হবে।

নতুন সরকারের চ্যালেঞ্জ কী? এক সাংবাদিকের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, রাজনীতি, অর্থনীতি ও ব্যক্তিগত—সবখানেই জীবন চ্যালেঞ্জের। বর্তমান বিশ্ব পরিস্থিতিতে এ চ্যালেঞ্জ আরও কঠিন। তবে সব চ্যালেঞ্জ সরকার অতিক্রম করতে পারবে।

ওবায়দুল কাদের বলেন, ‘সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। পদ্মা সেতু ও মেট্রোরেল হয়েছে, তবে এখনো সড়কে শৃঙ্খলা ফিরেনি। এখানে শৃঙ্খলা আনতে পারিনি। বিশ্বব্যাংকের অর্থায়নে একটি পরিকল্পনা নেওয়া হয়েছে, সেটি বাস্তবায়িত হলে সড়কে শৃঙ্খলা ফিরে আসবে। সরকার আগামী পাঁচ বছর সড়কে শৃঙ্খলার ওপর বেশি জোর দেবে।’

দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার চেষ্টা করা হবে জানিয়ে তিনি বলেন, আজকে গ্রামীণ বাজারগুলো পর্যন্ত ভরপুর; খাদ্য সামগ্রী, ফল-মূল। আমাদের পার্বত্য এলাকায় রাস্তা হওয়ায় প্রচুর জিনিস বাজারে আসছে। দ্রব্যমূল্য দেখতে পাচ্ছেন, মানুষের কষ্ট হচ্ছে। নিম্ন আয়, স্বল্প আয়ের মানুষের কষ্ট হচ্ছে। এ কষ্ট লাঘব করা দরকার এবং এটা প্রধানমন্ত্রী নিজেও বলেছেন। এখন সর্বাত্মক চেষ্টা আমাদের চালাতে হবে। দ্রব্যমূল্য যাতে মানুষের সক্ষমতার মধ্যে থাকে।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

অর্থনীতিকে বিপন্ন করার ষড়যন্ত্র হচ্ছে: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী

আপডেটঃ ০৩:৫৭:৫১ অপরাহ্ন, রবিবার, ১৪ জানুয়ারী ২০২৪