ঢাকা , সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

চিকিৎসা করাতে লন্ডন যাচ্ছেন সাকিব

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০৫:৫২:৫১ অপরাহ্ন, রবিবার, ১৪ জানুয়ারী ২০২৪
  • / ১০৫৮ বার পঠিত

চোখের চিকিৎসক করাতে লন্ডন যাচ্ছেন সাকিব আল হাসান। চিকিৎসা শেষে বিপিএল শুরুর আগেই তার ফিরে আসার কথা রয়েছে।

লন্ডনে যাওয়ার আগে আজ রংপুর রাইডার্সের সঙ্গে অনুশীলন করেছেন সাকিব।

গত অক্টোবর-নভেম্বরে ভারতে হয়ে যাওয়া ওয়ানডে বিশ্বকাপেও চোখের সমস্যা ভুগিয়েছে সাকিবকে। স্নায়ুর চাপের কারণে চোখের রেটিনার সমস্যা হচ্ছিল সাকিবের। এর জন্য ব্যাটিংয়ের সময় সাকিবের সমস্যা হচ্ছিল।

এ নিয়ে বিশ্বকাপের সময় দুই দফা ভারতে চিকিৎসক দেখিয়েছেন সাকিব। বিশ্বকাপের পর যুক্তরাষ্ট্রে গিয়েও চোখের চিকিৎসক দেখিয়েছেন। জানা গেছে, এবারের বিপিএলের আগে আবার নতুন করে একই সমস্যায় পড়েছেন তিনি। এর মধ্যে ঢাকায় দুজন চক্ষু বিশেষজ্ঞ দেখিয়েছেন। চিকিৎসাও চলছে তাঁর। তবে সমস্যার সমাধান হচ্ছে না। সে জন্যই সাকিবকে দেশের বাইরে যেতে হচ্ছে।

চিকিৎসাশাস্ত্রের বক্তব্য, কোন ব্যক্তি ব্যাপক পরিমাণ মানসিক চাপ বা স্ট্রেসের মধ্যে থাকলে তার চোখে সমস্যা দেখা দিতে পারে। চোখ মস্তিষ্কের সঙ্গে সরাসরি যুক্ত থাকায়, স্ট্রেস হরমোনের নিঃসরণ চোখের উপর প্রভাব ফেলতে পারে। এই হরমোনের নিঃসরণ রক্তচাপ বাড়িয়ে দিতে পারে। যাতে দৃষ্টিশক্তিতে বাঁধা দেখা দেয়। সাকিবও আপাতত ভুগছেন সেই সমস্যায়।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

চিকিৎসা করাতে লন্ডন যাচ্ছেন সাকিব

আপডেটঃ ০৫:৫২:৫১ অপরাহ্ন, রবিবার, ১৪ জানুয়ারী ২০২৪