ঢাকা , সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

বেক্সিমকো ফার্মা ছাড়লেন নাজমুল হাসান পাপন

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০৫:২৬:০৬ অপরাহ্ন, সোমবার, ১৫ জানুয়ারী ২০২৪
  • / ১১০১ বার পঠিত

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের এমডি নাজমুল হাসান পাপন পদত্যাগ করেছেন। মন্ত্রিসভার সদস্য হওয়ায় তিনি বেক্সিমকো ফার্মার পরিচালকের পদও ছেড়েছেন।

বেক্সিমকোর পক্ষ থেকে রোববার (১৪ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে এই তথ্য জানানো হয়েছে।

গত বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় মন্ত্রিসভার সদস্য হিসেবে বঙ্গভবনে শপথ নেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি বর্তমান সরকারের যুব ও ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। এছাড়াও তিনি জাতীয় ক্রীড়া পরিষদেরও চেয়ারম্যান।

১৯৯০ সালের পর আবারও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন একজন পূর্ণ মন্ত্রী। মন্ত্রী হওয়ার পর পাপন জানান বিসিবি সভাপতির দায়িত্ব নিয়ে তার পরিকল্পনার কথা।

আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৩-২৪ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের আয় হয়েছে ১ হাজার ১১৫ ৯৩ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৯৮৭ কোটি ৭২ লাখ টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ১৫৬ কোটি ৭৪ লাখ টাকা, যা আগের হিসাব বছরের একই সময়ে ছিল ১৪১ কোটি ২৭ লাখ টাকা। চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৪৮ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৩ টাকা ২৪ পয়সা। গত বছরের ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১০১ টাকা ৪০ পয়সায়।

সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২৩ হিসাব বছরে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের পর্ষদ বিনিয়োগকারীদের জন্য ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, সমাপ্ত ২০২৩ হিসাব বছরে বেক্সিমকো ফার্মার ইপিএস হয়েছে ১০ টাকা ৩৪ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১১ টাকা ৪৮ পয়সা। গত ৩০ জুন শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৯৭ টাকা ৯১ পয়সা।

২০২১-২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে বেক্সিমকো ফার্মা। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৫১৬ কোটি ১৩ লাখ টাকা, আগের হিসাব বছরে যা ছিল ৪৯৪ কোটি ৩৪ লাখ টাকা। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ১১ টাকা ৫৭ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১১ টাকা শূন্য ৮ পয়সা।

কোম্পানিটির ঋণমান দীর্ঘমেয়াদে ‘‌ট্রিপল এ’ ও স্বল্পমেয়াদে ‘‌এসটি-ওয়ান’। ৩০ জুন সমাপ্ত ২০২৩ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ৩০ সেপ্টেম্বর ২০২৩ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও রেটিং ঘোষণার দিন পর্যন্ত প্রাসঙ্গিক অন্যান্য গুণগত ও পরিমাণগত তথ্যের ওপর ভিত্তি করে এ প্রত্যয়ন করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল)।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

বেক্সিমকো ফার্মা ছাড়লেন নাজমুল হাসান পাপন

আপডেটঃ ০৫:২৬:০৬ অপরাহ্ন, সোমবার, ১৫ জানুয়ারী ২০২৪