ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সংসদের প্রথম অধিবেশন শুরু ৩০ জানুয়ারি

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০৫:৪৩:৪২ অপরাহ্ন, সোমবার, ১৫ জানুয়ারী ২০২৪
  • / ১০১১ বার পঠিত

আগামী ৩০ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ওইদিন বিকেল তিনটায় স্পিকারের সভাপতিত্বে অধিবেশন শুরু হবে। জাতীয় সংসদের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আজ সোমবার (১৫ জানুয়ারি) সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালামের সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৩০ জানুয়ারি বিকেল ৩টায় অধিবেশন শুরু হবে।

এতে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আগামী ৩০ জানুয়ারি রোজ মঙ্গলবার বিকাল তিনটায় ঢাকার শেরেবাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে দ্বাদশ জাতীয় সংসদের প্রথম ও ২০২৪ সালের প্রথম অধিবেশন আহ্বান করেছেন।

তিনি বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচিত সংসদ সদস্যরা গত ১০ জানুয়ারি শপথ নেন। অবশ্য আইন অনুযায়ী, ৩০ জানুয়ারির আগে সংসদ অধিবেশন বসার সুযোগ ছিল না। কারণ ২০১৯ সালে ৩০ জানুয়ারি একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসে। আইন অনুযায়ী ওই সংসদের মেয়াদ শেষ হচ্ছে ২৯ জানুয়ারি।

সংবিধান অনুযায়ী বছরের প্রথম ও নির্বাচনের পর প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দেন। পরে ওই ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নেবেন সংসদ সদস্যরা।

এর আগে, ৭ জানুয়ারি অনুষ্ঠিত হয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এতে ২২৩টি আসন পেয়ে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করে আওয়ামী লীগ। নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীরা পায় ৬২টি আসনে। জাতীয় পার্টি ১১ ও কল্যাণ পার্টি জিতেছে ১টি আসনে। এছাড়া নৌকা প্রতীক নিয়ে ওয়ার্কার্স পার্টি ও জাসদ একটি করে করে আসনে জয় পায়।

এরপর ৯ জানুয়ারি নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। গেজেট প্রকাশের পরদিন ১০ জানুয়ারি শপথ নেন নবনির্বাচিত এমপিরা। আর এমপিদের শপথ গ্রহণের একদিন পর বৃহস্পতিবার শপথ নেন মন্ত্রিসভার সদস্যরা। ওইদিন বিকেলেই মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নতুন মন্ত্রিসভা গঠনের অনুমোদন দিয়ে মন্ত্রী-প্রতিমন্ত্রীদের নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

সংসদের প্রথম অধিবেশন শুরু ৩০ জানুয়ারি

আপডেটঃ ০৫:৪৩:৪২ অপরাহ্ন, সোমবার, ১৫ জানুয়ারী ২০২৪