ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ৯ ট্রাকসহ ফেরি ডুবে গেল

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ১১:৩০:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জানুয়ারী ২০২৪
  • / ১১৪৪ বার পঠিত

ঘন কুয়াশার কারণে পদ্মা নদীর মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে যানবাহন নিয়ে নোঙর করা ফেরি রজনীগন্ধা ডুবে গেছে।পাটুরিয়া ঘাটে পদ্মা নদীতে নোঙর করা অবস্থায় সকাল সাড়ে ৮টার দিকে ফেরিটি ডুবে যায়। নয়টি ট্রাকসহ পাটুরিয়া ঘাটে নোঙর করা ছিল ফেরিটি।

আজ বুধবার (১৭ জানুয়ারি) সকালে পাটুরিয়ার ৫ নম্বর ঘাটের কাছাকাছি থাকা ফেরিটি ডুবতে শুরু করে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা এরিয়া ডিজিএম মোহাম্মদ খালেদ নেওয়াজ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঘন কুয়াশার কারণে গতকাল মঙ্গলবার রাত আড়াইটা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ আছে।

আজ সকালে নৌ চলাচল চালু হয়নি। এমন অবস্থায় পাটুরিয়ার ৫ নম্বর ঘাটের কাছাকাছি থাকা ফেরি রজনীগন্ধা পদ্মা নদীতে ডুবে যায়। ফেরিতে ৯টি যানবাহন ছিল বলে জানা গেছে। হুমায়ূন কবীর নামে ফেরিটির দ্বিতীয় যন্ত্রচালক নিখোঁজ আছেন।

এ ঘটনায় এখন পর্যন্ত ছয়জনকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ৯ ট্রাকসহ ফেরি ডুবে গেল

আপডেটঃ ১১:৩০:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জানুয়ারী ২০২৪