বাগেরহাটে দশ কেজি গাঁজাসহ আটক ২ জন
- আপডেটঃ ০২:০৫:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৭ জানুয়ারী ২০২৪
- / ১০৪৪ বার পঠিত
বাগেরহাট জেলা গোয়েন্দা শাখার অভিযানে ১০(দশ) কেজি গাঁজা উদ্ধার এবং গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু!
গতকাল মঙ্গলবার (১৬ জানুয়ারি) পলাশ মিত্র ও ফোর্সসহ চিতলমারী থানাধীন কুনিয়া সাকিনস্থ কলাতলা ইউনিয়ন ভূমি অফিসের সামনে পাকা রাস্তার উপর তাদের আটক করা হয়।
বাগেরহাট জেলার পুলিশ সুপার জানান, বাগেরহাট জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব, আবুল হাসনাত খান মহোদয়ের নির্দেশনায় বাগেরহাটের চিতলমারী থানা এলাকায় বাগেরহাট জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযান পরিচালনা করাকালে অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা, জনাব স্বপন কুমার রায় এর নেতৃত্বে সঙ্গীয় এসআই(নিরস্ত্র) মোঃ আব্দুর রউফ, এএসআই(নিঃ) পলাশ মিত্র ও ফোর্সসহ চিতলমারী থানাধীন কুনিয়া সাকিনস্থ কলাতলা ইউনিয়ন ভূমি অফিসের সামনে পাকা রাস্তার উপর হতে ১। মোঃ ইব্রাহিম জমাদ্দার (২৭), পিতা-মৃত জালাল জমাদ্দার, মাতা-পারুল বেগম ২। মোঃ সিরাজুল ইসলাম (২৬), পিতা-মৃত সুলতান ইসলাম, মাতা-রঞ্জু বেগম, উভয় সাং-কুমারখালী, থানা-মংলা, জেলা-বাগেরহাটদ্বয়ের নিকট হতে একটি ট্রলি ব্যাগের মধ্য হতে ০৬(ছয়) কেজি এবং একটি বাজার করা ব্যাগের মধ্যে হতে ০৪ (চার) কেজি, সর্বমোট ১০ (দশ) কেজি কথিত মাদকদ্রব্য গাঁজা সহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে চিতলমারী থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে। মাদকের বিরুদ্ধে জেলা পুলিশ বাগেরহাটের অভিযান অব্যাহত থাকবে।










