ঢাকা , বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০৫:০৪:১৯ অপরাহ্ন, বুধবার, ১৭ জানুয়ারী ২০২৪
  • / ৯৩৬ বার পঠিত

ইরাক ও সিরিয়ার পর এবার পাকিস্তানে ভয়ানক ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান। এতে দুই শিশু নিহত হয়েছে। ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে বেলুচি গোষ্ঠী জইশ আল আদলের দুটি ঘাঁটিতে উড়িয়ে দিয়েছে ইরান। বিনা অনুমতিতে ইরানের এই আকাশসীমা লঙ্ঘনের তীব্র প্রতিবাদ করেছে পাকিস্তান।

আজ বুধবার (১৭ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের বিপ্লবী গার্ডস বাহিনী ইরাকে ইসরায়েলের গোয়েন্দা সংস্থার সদর দপ্তর ও সিরিয়ায় আইএসের বিভিন্ন স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালানোর একদিন পর, এবার পাকিস্তানেও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমন অভিযোগ সামনে আনার পর প্রশ্ন উঠেছে, হঠাৎ পাকিস্তানের ভূখণ্ডে কেন হামলা চালাল ইরান? মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আগে থেকেই উত্তপ্ত। এর মধ্য কী এমন ঘটল যে তেহরান প্রতিবেশী দেশের ওপর হামলা চালিয়ে বসল?

কয়েক দিন ধরে ইরাক ও সিরিয়ার ভূখণ্ডে হামলা চালাচ্ছে ইরান। তেহরানের দাবি, ‘ইরানবিরোধী সন্ত্রাসী গোষ্ঠীর’ বিরুদ্ধে এসব হামলা চালানো হচ্ছে। বিশ্লেষকদের মতে, ইরাক ও সিরিয়ার পর একই কারণে পাকিস্তানের ভূখণ্ডে ইরানের এই হামলা চালাল।

যদিও ‘বিনা উসকানিতে আকাশসীমা লঙ্ঘনের’ ঘটনায় ক্ষোভ জানাতে ইসলামাবাদে নিযুক্ত ইরানের শীর্ষ কূটনীতিককে তলব করেছে পাকিস্তান সরকার। এমন হামলাকে ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ বলে প্রতিবাদ জানানো হয়েছে।

হামলার পর থেকে বিষয়টি নিয়ে ইরান সরকার পুরোপুরি নিশ্চুপ। তবে ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম নুর জানিয়েছে, পাকিস্তানের ভূখণ্ডে হামলা চালিয়ে জঙ্গিগোষ্ঠী জইশ আল-আদলের সদর দপ্তর ধ্বংস করা হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে জঙ্গি গোষ্ঠী জইশ আল আদলের দুটি গুরুত্বপূর্ণ ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে ঘাঁটি দুটি ধ্বংস করে দেয়া হয়েছে।

ইরান-পাকিস্তান সীমান্তে দীর্ঘদিন ধরেই নাশকতামূলক কাজকর্ম চালাচ্ছে জইশ আল আদল গোষ্ঠী। তাই দীর্ঘদিন ধরেই সশস্ত্র এই গোষ্ঠীটির বিরুদ্ধে লড়াই করছে ইরান। অতীতে ইরান সীমান্তে বোমা বিস্ফোরণ ও পুলিশের একাধিক কর্মকর্তাকে অপহরণ করার দায়ও স্বীকার করেছিল জইশ আল আদল। তবে ইরান এর আগে এভাবে ক্ষেপণাস্ত্র হামলা করেনি পাকিস্তানে।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের হামলায় দুই শিশুর মৃত্যু হয়েছে এবং আহত হয়েছে আরও তিনজন। অবৈধ এই হামলার ‘গুরুতর পরিণতি’ হতে পারে বলে কঠোর হঁশিয়ারি দিয়েছে ইসলামাবাদ।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান

আপডেটঃ ০৫:০৪:১৯ অপরাহ্ন, বুধবার, ১৭ জানুয়ারী ২০২৪