ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বিপিএলে কে কোন দলের অধিনায়ক

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০৭:১১:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৭ জানুয়ারী ২০২৪
  • / ১০০০ বার পঠিত

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) মানেই চমক। এবার অধিনায়ক নির্বাচনেও সেই চমকই রাখল দলগুলো।স্থানীয় ক্রিকেটারদের প্রায় সবাইকেই দেখা গেল সেখানে। এর মধ্যেই ঢাকায় এসে পৌঁছেছেন দলটির তিন বিদেশি খেলোয়াড় বেন কাটিং, বেনি হাওয়েল ও হ্যারি টেক্টর। কিন্তু দেখা যাচ্ছিল না মাশরাফি বিন মুর্তজাকে। তিনি মাঠে এলেন অনুশীলন যখন শেষের দিকে। দেখেই বোঝা যাচ্ছিল, আজ তিনি ব্যাট-বল হাতে নিচ্ছেন না। দলের সঙ্গে কুশল বিনিময়ের জন্যই মাশরাফির মাঠে আসা। সিলেট দলটা তো তাঁরই!

উদ্বোধনী দিনের প্রথম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স মুখোমুখি হবে ফরচুন বরিশালের বিপক্ষে। আর দ্বিতীয় ম্যাচে মিনিস্টার ঢাকার প্রতিপক্ষ খুলনা টাইগার্স।

আগের আসরে খুলনা টাইগার্সের নেতৃত্ব দেওয়া মাহমুদউল্লাহ রিয়াদ এবার প্রথম খেলবেন ঢাকার হয়ে। দলটির নেতৃত্বেও থাকছেন বাংলাদেশ দলের এই টি-টোয়েন্টি অধিনায়ক।

খুলনা টাইগার্সের অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে জাতীয় দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিমকে।

এবারও সিলেটের অধিনায়কত্ব করবেন মাশরাফি, সহকারী অধিনায়ক মোহাম্মদ মিঠুন। মাশরাফির অবর্তমানে আজ ঢাকা সেনানিবাসে বিপিএলের ট্রফি উন্মোচন অনুষ্ঠানে সিলেটের প্রতিনিধিত্ব করেছেন মিঠুন। তবে জানা গেছে, চোটের কারণে মাশরাফিকে বিপিএলের পুরোটা খেলতে পারবেন, এমন সম্ভাবনা নেই।

চোটের শঙ্কা আছে তামিম ইকবালকে নিয়েও। তবু ফরচুন বরিশাল তামিমকেই অধিনায়ক ঘোষণা করেছে। দলটির ফিজিও বায়েজিদ ইসলাম জানিয়েছেন, পিঠের চোট থেকে সুস্থ হয়ে উঠেছেন তামিম।

আরেক বড় দল রংপুর রাইডার্স সাকিব আল হাসানকে অধিনায়কত্ব দিতে চেয়েছিল। কিন্তু সাকিব খেলতে চান চাপমুক্ত ক্রিকেট। তাই গতবারের মতো এবারও রংপুরের অধিনায়কত্ব করবেন নুরুল হাসান।

ফ্র্যাঞ্চাইজিটির প্রধান নির্বাহী ইশতিয়াক সাদেক বিষয়টি জানিয়ে বলেছেন, ‘আমরা শুরুতে সাকিবকে ভেবেছিলাম। কিন্তু সাকিবই আমাদের বলেছে ও অধিনায়কত্বের চাপ নিতে চাচ্ছে না। তাই নুরুল হাসানকে এই বছরের জন্য অধিনায়ক ঘোষণা করা হয়েছে।’

এদিকে কুমিল্লা ভিক্টোরিয়ানসকে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন করলেও অধিনায়কত্ব পাননি বিপিএলের সফলতম অধিনায়ক ইমরুল কায়েস। লিটন দাসকে দলটির নতুন অধিনায়ক করা হয়েছে। জানা গেছে, সমন্বয়ের কারণে বেশ কিছু ম্যাচে ইমরুলকে একাদশের বাইরে থাকতে হতে পারে। তাই নেতৃত্বের দায়িত্বটা দেওয়া হয়েছে লিটনকে।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স অবশ্য অধিনায়ক বদলায়নি। গতবারের মতো এবারও সে দায়িত্ব শুভাগত হোমের। বিপিএলের দশম আসরের নতুন দল দুর্দান্ত ঢাকার অধিনায়কত্ব দেওয়া হয়েছে মোসাদ্দেক হোসেনকে। অন্যদিকে এনামুল হককে দেখা যাবে খুলনা টাইগার্সের নেতৃত্বে।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

বিপিএলে কে কোন দলের অধিনায়ক

আপডেটঃ ০৭:১১:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৭ জানুয়ারী ২০২৪