ঢাকা , সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আমির খসরুর শুনানি হয়নি ৪ মামলার, জামিন মঞ্জুর ৪ মামলায়

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০৪:১৫:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী ২০২৪
  • / ১০৪৮ বার পঠিত

নাশকতার অভিযোগে রাজধানীর পল্টন ও রমনা থানার আলাদা ৪ মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর জামিন মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) আমির খসরুর উপস্থিতিতে আজ দুপুর ২টায় এই শুনানি শুরু হয়। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের  আদালত এ আদেশ দেন।

গত ২৮ অক্টোবরের ঘটনায় আমীর খসরুর বিরুদ্ধে মোট ১০টি মামলা হয়। এর মধ্যে দুটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। গ্রেফতার দেখানো ওই দুই মামলায় তিনি জামিন পেয়েছেন। অপর আট মামলায় তাকে গ্রেফতার দেখানোসহ জামিন চেয়ে আবেদন করা হয়। এর মধ্যে রমনা মডেল থানায় চারটি এবং পল্টন মডেল থানায় চারটি মামলা। এ মামলাগুলোর মধ্যে আজ ৪টির জামিন হলো। এনিয়ে মোট ৬ মামলায় জামিন পেলেন খসরু।

তিনি জানান, আটটি মামলার মধ্যে চারটি পল্টন ও চারটি রমনা থানায় দায়ের করা। এর মধ্যে রমনার দুটি ও পল্টনের দুটিতে তিনি আজ জামিন পেলেন। বাকি চারটি মামলার নথি ঢাকা মহানগর দায়রা জজ আদালতে থাকায় সেগুলোর শুনানি আজ হয়নি। সেই নথি আসার পর এই চার মামলার শুনানি হবে।

৩ নভেম্বর গুলশান থেকে আমির খসরুকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে ২৮ অক্টোবর দলের মহাসমাবেশে সংঘর্ষে এক কনস্টেবল নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় তাকে ছয় দিনের রিমান্ডে নেওয়া হয়। পরে তাকে কারাগারে পাঠানো হয়।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

আমির খসরুর শুনানি হয়নি ৪ মামলার, জামিন মঞ্জুর ৪ মামলায়

আপডেটঃ ০৪:১৫:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী ২০২৪