ঢাকা , মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বান্দরবানে পর্যটকবাহী জিপ গাড়ি খাদে পড়ে শিক্ষার্থীসহ দুই পর্যটক নিহত

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০৪:৫৬:৩৯ অপরাহ্ন, শনিবার, ২০ জানুয়ারী ২০২৪
  • / ৯৫৫ বার পঠিত

বান্দরবানে রুমা-বগালেক-কেওক্রাডং সড়কে আজ শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে একটি পর্যটকবাহী জিপ গাড়ি পাহাড়ি খাদে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীসহ দুই পর্যটক মারা গেছেন। এ ঘটনায় ১০ জন আহত হয়েছেন।

আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানান, রুমা উপজেলার দার্জিলিংপাড়া-কেওক্রাডং সড়কের নিয়ন্ত্রণ হারিয়ে পর্যটকবাহী এক পিকআপ পাহাড়ের গভীর খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে দুই নারী পর্যটকের মৃত্যু হয়। এ সময় আরও ১০ নারী পর্যটক আহত হওয়ার খবর পাওয়া গেছে।

আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। জিপগাড়িতে ১৩ জন নারী পর্যটক ছিলেন। তাৎক্ষণিক হতাহতদের নাম পাওয়া যায়নি। খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে রুমা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।

রুমা থানার ওসি মো. শাহজাহান বলেন, ঢাকা থেকে ৫০ জন পর্যটকের একটি দল চারটি পিকআপে করে শুক্রবার কেওক্রাডং গিয়েছিল। শনিবার ফেরার সময় দার্জিলিংপাড়া এলাকায় ঢালু রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপ গভীর খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানিয়েছেন, গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৫০০ মিটার পাহাড়ি খাদে পড়ে যায়।

গাড়িতে পর্যটক ছিলেন ১৩ জন। দুজন ঘটনাস্থলেই প্রাণ হারান। নিহত দুজনের মধ্যে ফিরোজা বেগম (৫৩) । অন্যজন জয়নাব খাতুন (২৪) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি বিভাগের শিক্ষার্থী। আহতরা হলেন রাফান (১২), উষসী নাগ (১৫) ও জবা রায় নাগ (৪৫), মাহফুজা ইসলাম (৪৫), আমেনা বেগম (৬০), তাহমিনা তানজিম তালুকদার (১৯), তাননিম, রিজভী (৩৪), আঞ্জুমান হক (৩৫), ইতু (১৬) ও স্বর্ণা (২৩)।

হতাহতদের সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করে রুমা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেছে। গাড়ির চালক পলাতক রয়েছেন।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

বান্দরবানে পর্যটকবাহী জিপ গাড়ি খাদে পড়ে শিক্ষার্থীসহ দুই পর্যটক নিহত

আপডেটঃ ০৪:৫৬:৩৯ অপরাহ্ন, শনিবার, ২০ জানুয়ারী ২০২৪