ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

অভিবাসনপ্রত্যাশীদের নাগরিকত্ব নিয়ে বড় সুখবর দিল জার্মানি

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০৫:২৪:১০ অপরাহ্ন, শনিবার, ২০ জানুয়ারী ২০২৪
  • / ৯৭৩ বার পঠিত

অনেক মানুষ ইউরোপে যাওয়া ও স্থায়ীভাবে বসবাস করার স্বপ্ন দেখেন। কিন্তু এই স্বপ্ন পূরণ মোটেও সহজ নয়। দেশটি যদি জার্মানি হয় তাহলে পথটা আরও বন্ধুর। তবে এবার অভিবাসনপ্রত্যাশীদের জন্য বড় ধরনের সুখবর দিয়েছে দেশটি। ইউরোপের অন্যতম এই প্রভাবশালী দেশে নাগরিকত্ব লাভ ও দ্বৈত নাগরিকত্ব নিয়ে বিধান কিছুটা শিথিল করে আইন পাস করেছে জার্মান সংসদ।

শুক্রবার (১৯ জানুয়ারি) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে আলজাজিরা।

প্রতিবেদনে বলা হয়, বিলটি উত্থাপন করে চ্যান্সেলর ওলাফ শুলটজের মধ্য-বামপন্থি জোট সরকার। এর পর ওই বিলের ওপর ভোট হয়। তাতে ৩৮২-২৩৪ ভোটে পাশ হয় এই বিল। ভোটদানে বিরত ছিলেন ২৩ আইনপ্রণেতা।

নতুন এই আইন অনুযায়ী কেউ যদি জার্মানিতে টানা পাঁচ বছর বসবাস করেন তা হলে তাকে নাগরিকত্ব দেওয়া হবে। এর আগে এই সময় ছিল আট বছর। আবার বিশেষ বিশেষ ক্ষেত্রে কেউ যদি তিন বছর জার্মানিতে বসবাস করেন, তা হলে তাকেও নাগরিকত্ব দেওয়া হবে। আগে এই সুযোগ দেওয়া হতো পাঁচ বছর পর।

এ ছাড়া জার্মানিতে জন্ম নেওয়া কোনো শিশুর পিতামাতার মধ্যে যদি একজন জার্মানিতে পাঁচ বছর বসবাস করেন, তা হলে সে এমনিতেই নাগরিকত্ব পাবে। এতদিন এই সময় ছিল আট বছর।

এতদিন ধরে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর বাসিন্দাদের দ্বৈত নাগরিকত্ব দিয়ে আসছিল জার্মানি। এবার সেই ধারাও শিথিল করা হয়েছে। পরিবর্তিত নিয়ম অনুযায়ী দশকের পর দশক ধরে জার্মানিতে বসবাস করছেন যেসব জার্মান বংশোদ্ভূত তুর্কি, তারাও ভোটার হতে পারবেন।

ওলাফ শুলটজ এই আইনকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেছেন, যেসব মানুষ জার্মানিতে দশকের পর দশক ধরে বসবাস করে আসছেন তাদের জন্য এই আইন। তবে সরকারের এই উদ্যোগের কঠোর সমালোচনা করেছে বিরোধী দলগুলো।

তারা বলছে, এর ফলে জার্মানির নাগরিকত্ব পাওয়াকে সহজলভ্য করে দেওয়া হবে।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

অভিবাসনপ্রত্যাশীদের নাগরিকত্ব নিয়ে বড় সুখবর দিল জার্মানি

আপডেটঃ ০৫:২৪:১০ অপরাহ্ন, শনিবার, ২০ জানুয়ারী ২০২৪