ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর শেয়ারবাজারে বড় দরপতন

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০৪:২১:২০ অপরাহ্ন, রবিবার, ২১ জানুয়ারী ২০২৪
  • / ৯৬৪ বার পঠিত

ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর শেয়ারবাজারে লেনদেনের প্রথম দিনে বড় দরপতন হয়েছে।

আজ রোববার (২১ জানুয়ারি) লেনদেনের প্রথম ছয় মিনিটে সূচক ২১৪ পয়েন্ট বা ৩ শতাংশের বেশি কমে যায়। অবশ্য ক্রয় চাপ বাড়ার কারণে দরপতনের মাত্রা কিছুটা প্রশমিত হয়েছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ সকাল ১০টায় লেনদেন শুরুর পর শেয়ার বিক্রির চাপে দ্রুত পয়েন্ট হারাতে থাকে সূচক। ছয় মিনিটের মধ্যে ডিএসইএক্স সূচক ছয় হাজার ৩৩৭ পয়েন্ট থেকে ছয় হাজার ১২১ পয়েন্টে নেমে আসে। অবশ্য লেনদেনের প্রথম দুই ঘণ্টা শেষে সূচকটি কিছুটা ঘুরে দাড়িয়েছে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ডিএসইএক্স সূচকটি আগের দিনের তুলনায় ২ শতাংশ কমে ছয় হাজার ১৯৭ পয়েন্টে অবস্থান করছিল।

এ সময় লেনদেন হওয়া ৩৭৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ২৮টির, কমেছে ৩১৬টির আর অপরিবর্তিত ছিল ৩২টির বাজারদর।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর শেয়ারবাজারে বড় দরপতন

আপডেটঃ ০৪:২১:২০ অপরাহ্ন, রবিবার, ২১ জানুয়ারী ২০২৪