ঢাকা , শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ডিভোর্স হয়েছে জানিয়ে শোয়েব মালিককে সানিয়ার শুভকামনা

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০৫:৪৩:০৫ অপরাহ্ন, রবিবার, ২১ জানুয়ারী ২০২৪
  • / ৯৭০ বার পঠিত

গতকাল শোয়েব মালিকের সামাজিক যোগাযোগ মাধ্যমের এক পোস্ট আলোচনার জন্ম দেয়। পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী সানা জাভেদের সঙ্গে বিয়ের সাজে ছবি দিয়ে মালিক এক্স-এ (টুইটার) বার্তা দিয়েছেন। কুরআনের একটি আয়াত ক্যাপশনে জুড়ে দিয়েছেন তিনি, ‘নিশ্চয় তোমাদের জোড়ায় জোড়ায় সৃষ্টি করা হয়েছে।’

বহুদিন ধরেই জল্পনা-কল্পনা ছিল শোয়েব মালিক ও ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জার সম্পর্ক নিয়ে। ভারত-পাকিস্তান মৈত্রীর উদাহরণ এই জুটি বহুদিন ধরেই আলাদা থাকছিলেন। শোয়েব অবশ্য ব্যাখ্যা দিতেন, দুইজন বর্তমানের ব্যস্ততার কারণে দুই দেশে থাকেন বলে এমন আলোচনা।

অবশেষে শোয়েবের সঙ্গে ডিভোর্স নিয়ে খোলামেলা কথা বলা হয়েছে সানিয়ার পক্ষ থেকে। সানিয়ার ছোট বোন আনাম মির্জা ইনস্টাগ্রামে আজ একটি বিবৃতি প্রকাশ করেন। সেখানে বলা হয়েছে, কয়েক মাস আগেই সানিয়া ও শোয়েবের বিবাহবিচ্ছেদ হয়ে গেছে।

সানিয়ার পরিবার ও টিম সানিয়ার নামে দেওয়া সেই বিবৃতিতে লেখা হয়েছে, ‘সানিয়া সব সময়ই তাঁর ব্যক্তিগত জীবন জনসাধারণের আড়ালে রেখেছেন। যাই হোক, আজ এটা জানানো দরকার যে শোয়েব আর তাঁর বিবাহবিচ্ছেদ কয়েক মাস আগেই হয়ে গিয়েছে। সে শোয়েবের নতুন যাত্রার জন্য শুভকামনা জানিয়েছে।’

বিবৃতিতে এরপর সানিয়ার ভক্ত-সমর্থকদের কাছে একটি অনুরোধও করা হয়েছে, ‘তাঁর (সানিয়া) জীবনের এই স্পর্শকাতর সময়ে আমরা চাইব, সানিয়ার গোপনীয়তার স্বার্থে যেকোনো জল্পনা থেকে যেন সবাই বিরত থাকে।’

এর আগে গতকাল বিপিএলে রংপুর রাইডার্সের বিপক্ষে ফরচুন বরিশালের হয়ে ম্যাচ খেলতে নামার আগে ইনস্টাগ্রামে একটি পোস্ট দেন শোয়েব মালিক। টেলিভিশন অভিনেত্রী সানা জাভেদের সঙ্গে বিয়ের সাজে একটি ছবি দিয়ে তিনি সেখানে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, নিশ্চয়ই তোমাদের জোড়ায় জোড়ায় সৃষ্টি করা হয়েছে।’ এতেই সবাই বুঝে নেয়, ৪১ বছর বয়সী পাকিস্তানি ক্রিকেটার জীবনের ইনিংসে নতুন জুটি গড়েছেন।

শোয়েব ২০১০ সালে বিয়ে করেন সানিয়াকে। ভারতের টেনিস তারকাকে বিয়ের সময় আরেকটি গুঞ্জন সামনে এসেছিল যে এর আগেও একটি বিয়ে ছিল মালিকের। সেই সময় ভারতের আয়েশা সিদ্দিকী নামের এক নারী দাবি করেছিলেন, তাঁকে আগেই বিয়ে করেছেন মালিক!

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

ডিভোর্স হয়েছে জানিয়ে শোয়েব মালিককে সানিয়ার শুভকামনা

আপডেটঃ ০৫:৪৩:০৫ অপরাহ্ন, রবিবার, ২১ জানুয়ারী ২০২৪