ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহ-কুমিল্লা সিটিতে ভোট ৯ মার্চ

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০৪:০৬:৪১ অপরাহ্ন, সোমবার, ২২ জানুয়ারী ২০২৪
  • / ৯৩৮ বার পঠিত

ময়মনসিংহ ও কুমিল্লা সিটি করপোরেশনের ভোট ৯ মার্চ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আনিছুর রহমান।

আজ সোমবার (২২ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

নির্বাচন কমিশনার জানান, উপজেলা নির্বাচন ঈদুল ফিতরের পর। আর সিটিতে ভোট হবে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ করা হবে।

এর আগে, ২০১৯ সালের ৫ মে প্রথমবারের মতো ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ভোটগ্রহণ হয়। সেবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হন ইকরামুল হক টিটু।

ময়মনসিংহ সিটিতে ৩৩টি সাধারণ ওয়ার্ড ও ১১টি সংরক্ষিত ওয়ার্ড রয়েছে। এ সিটিতে প্রথম সিটি ভোটে মোট ১২৭টি কেন্দ্র ছিল। প্রথম ভোটে নগরবাসী ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট দেন। এবারও সেখানে ইভিএমে ভোটগ্রহণ করবে আউয়াল কমিশন।

প্রসঙ্গত, কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র রিফাত মারা যাওয়ার ওই সিটিতে উপনির্বাচন হবে। আর ময়মনসিংহ সিটিতে নিয়মিত ভোট হবে।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

ময়মনসিংহ-কুমিল্লা সিটিতে ভোট ৯ মার্চ

আপডেটঃ ০৪:০৬:৪১ অপরাহ্ন, সোমবার, ২২ জানুয়ারী ২০২৪