ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রেনে কাটা পড়ে ২ স্কুলছাত্রের মৃত্যু

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০৪:২৮:১৮ অপরাহ্ন, সোমবার, ২২ জানুয়ারী ২০২৪
  • / ৯৪৭ বার পঠিত

জামালপুরের মেলান্দহের রুকনাই রেলক্রসিং এলাকায় কমিউটার ট্রেনে কাটা পড়ে দুই স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতদের নাম শাকিল ও মজিবর। তারা রুকনাই উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।

আজ সোমবার (২২ জানুয়ারি) জামালপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রেললাইনে বসে গেম খেলার সময় কমিউটার ট্রেনের নিচে কাটা পড়ে মৃত্যু হয় তাদের। তবে ধারণা করা হচ্ছে, রেললাইনে বসে হেডফোন লাগিয়ে মোবাইলে গেম খেলার কারণে তারা ট্রেন আসার শব্দ শুনতে পারেনি। মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।

তাদের বন্ধু বলেন, ওরা দুইজনেই সকালে গায়ে চাদর জড়িয়ে ফ্রি ফায়ার গেম খেলছিল। কানে দুজনেরই হেডফোন ছিল। কয়েকজন রেললাইন থেকে উঠে যেতে বলেছিল, তারা শোনেনি। ট্রেন অনেকবার হুইসেল দিয়েছে, ওরা শোনেনি।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

ট্রেনে কাটা পড়ে ২ স্কুলছাত্রের মৃত্যু

আপডেটঃ ০৪:২৮:১৮ অপরাহ্ন, সোমবার, ২২ জানুয়ারী ২০২৪